আজকাল ওয়েবডেস্ক : নরেন্দ্র মোদী এবং ঋষি সুনকের মধ্যে দীর্ঘ ফোনালাপ। বিষয় একটাই পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি। ইজরায়েল এবং হামাসের মধ্যে যে লড়াই তা নিয়ে উদ্বিগ্ন দুজনেই। পাশাপাশি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে দুজনে একমত হলেও এরফলে সাধারণ মানুষের যে জীবনহানি ঘটছে তাকে মেনে নিতে পারছেন না কেউই। মানবতার স্বার্থে দুজনেই এই ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন প্রকাশ করেছেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলবে কিন্তু তার সঙ্গে মানুষের জীবনহানিও যাতে না হয় সেদিকেও নজর রাখতে হবে বলে দুজনেই একমত। ব্রিটেনের দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যেই সুনকের এক বছর কেটে গিয়েছে। তাকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী।নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, সুনকের সঙ্গে তার কথা হয়েছে। দুজনেই তারা শান্তির বিষয়টি নিয়ে কথা বলেছেন। তবে সন্ত্রাস যদি মাথা চাড়া দিয়ে ওঠে তবে তার বিরুদ্ধে তারা লড়াই করবে। আগামীদিনে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি হবে যেখানে সন্ত্রাস, প্রযুক্তি, ব্যবসা, স্বাস্থ্য ও নিরাপত্তার দিকগুলি বিশেষভাবে দেখা হবে। সামনেই আলোর উৎসব দীপাবলি। সেখানে এই দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে বলেই মনে করেন রাজনীতির কারবারিরা।
MODI-SUNAK : ইজরায়েল-হামাস পরিস্থিতি নিয়ে মোদী-সুনকের ফোনালাপ















