টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----
ভাড়াবাড়িতে ইমরান?
নিজের বান্দ্রার পালি হিলের বাংলো ছেড়ে হঠাৎ কেন ভাড়াবাড়িতে ইমরান খান? সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে খবর, আমির খানের ভাগ্নে নাকি মাসিক ৯ লক্ষ টাকা ভাড়া দিয়ে করণ জোহরের মুম্বইয়ের বান্দ্রার একটি অ্যাপার্টমেন্টে উঠে আসছেন। সেখানেই প্রেমিকা লেখা ওয়াশিংটনের সঙ্গে থাকবেন। সমুদ্রমুখী এই অ্যাপার্টমেন্টটি তিন তলার। চলতি মাসের মাঝামাঝি বাড়িটি ভাড়া নেন তিনি।
মাত্র ৪৮-এই স্তব্ধ
প্রয়াত তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি। শুক্রবার, ২৯ মার্চ রাতে হৃদরোগে মৃত্যু হয় তাঁর। বয়স মাত্র ৪৮! অসুস্থ বোধ করার সঙ্গে সঙ্গে তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার বালাজির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। চলচ্চিত্র বিশ্লেষক শ্রীধর পিল্লাই বালাজির মৃত্যুর খবর প্রথম জানান। তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ দক্ষিণী বিনোদন দুনিয়া।
কঙ্গনা, কাপুরদের পর কৃতিও!
নির্বাচনে অংশ নিচ্ছেন কৃতি শ্যানন? এমনই গুঞ্জন বলিউডে। কঙ্গনা রানাউত, করিশ্মার কাপুর, করিনা কাপুরের পর শোনা যাচ্ছে অভিনেত্রীর নাম। তিনিও নাকি শিবসেনার হাত ধরে রাজনীতিতে আসতে চলেছেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের উপস্থিতিতে শিবসেনায় যোগ দিয়েছেন গোবিন্দা।
ভাই ভাই ঠাঁই ঠাঁই
‘নো এন্ট্রি’র সিক্যুয়েল হচ্ছে! এমন খবর ফাঁস হতেই আরও এক কিস্যা প্রকাশ্যে। বনি কাপুর নিজে জানিয়েছেন, এঅ ছবি নিয়ে নাকি তাঁর তুমুল ঝগড়া অনিল কাপুরের সঙ্গে। এতটাই রেগে গিয়েছেন অনিল যে মুখ দেখাদেখি বন্ধ। এখনও কথা বলছেন না বনির সঙ্গে।