আজকাল ওয়েবডেস্ক: আসন্ন আইপিএলে সবার নজর বৈভব সূর্যবংশীর দিকেই। প্রথম বছরেই তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বৈভব। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও তিনি চমকে দিয়েছিলেন। ফাইনালে ৮০ বলে ১৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন। ভারত ১০০ রানে ম্যাচ জিতেছিল। 

১৪ বছরের কিশোরকে নিয়ে এবার প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে। এবার তাঁর দ্বিতীয় আইপিএল। মেগা টুর্নামেন্ট শুরুর আগে বৈভবকে রিপোর্টাররা প্রশ্ন করেছিলেন, এবারের আইপিএলের জন্য তোমার পরিকল্পনা কী? অরেঞ্জ ক্যাপ পেতে হলে কত রান করা দরকার বলে মনে করছো?
সাংবাদিকের প্রশ্নের জবাবে সূর্যবংশী বলেন, ''এরকম প্রশ্ন করলে বলে দেব দু-তিন হাজার রান দরকার।'' 

রাজস্থান রয়্য়ালস তারকার উত্তর সবাইকে চমকে  দিয়েছে। বৈভব আরও বলেন, ''কত রান করতে হবে এমন কোনও টার্গেট আমি করি না। আমি পদ্ধতি মনে চলি। দলের জন্য ট্রফি জিততে চাই। ব্যক্তিগত লক্ষ্য নিয়ে খেলতে নামছি না। এই বছর ভাল কিছু করার জন্যই নামছি।'' 

?ref_src=twsrc%5Etfw">March 21, 2026

কিশোর বৈভব তাঁর ব্যাটিং দিয়ে নজর কেড়ে নিয়েছেন। বিশাল বিশাল সব ছক্কা মারতে পারেন এই বয়সেই। রাজস্থান রয়্যালস তাঁকে ১.১ কোটি টাকা দিয়ে কিনেছিল ২০২৫ সালের নিলামে। তাঁর উপরে আস্থা করেছিল রাজস্থান। সেই আস্থার মূল্য দিয়েছিলেন সূর্যবংশী। এবার তিনি আগের থেকেও পরিণত। বৈভব সূর্যবংশীকে থামানোর পরিকল্পনা করবেন সব বোলাররা। আর ১৪ বছরের কিশোর চাইবেন বিশ্বের তারকা বোলারদের গ্যালারিতে ফেলতে।