আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সপ্তম থেকে পনেরো ওভারে ভারত ম্যাচ হেরে যায় ভারত।
সেই সময়ে ডেভিড মিলার ও ডিওয়াল্ড ব্রেভিস দক্ষিণ আফ্রিকাকে ভাল জায়গায় পৌঁছে দেন।
এই জুটিকে ভাঙার জন্য সূর্যকুমার যাদব সেই সময়ে সেরা বোলার জশপ্রীত বুমরাহকে আনা হয়নি।
আর সূর্যর ক্যাপ্টেন্সি নিয়ে সমালোচনা করেছেন মহম্মদ কাইফ। দেশের প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, রোহিত শর্মা কখনওই বুমরাহকে এভাবে ব্যবহার করতেন না। কাইফের মতে,পাওয়ার প্লে-র পরে মিডল ওভারে উইকেট তোলার জন্য রোহিত আক্রমণে আনতেন বুমরাহকে।
কাইফ বলছেন, ''৭-ম থেকে ১৫-তম ওভারে আমরা ম্যাচ হেরেছি। বুমরাহর দুটো ওভার আগেই করিয়ে ফেলা হয়েছে। ডেথ ওভারের জন্য আরও ২ ওভার রেখে দেওয়া হয়েছিল। কিন্তু রোহিত শর্মা কখনওই এভাবে বুমরাহকে ব্যবহার করত না।''
পাওয়ার প্লেতে বুমরাহ ২ ওভার বল করেন। কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটনের উইকেট নেন তিনি। বুমরাহ ও অর্শদীপ সিং ছাড়া বাকিরা মার খান দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের কাছে।
১৭-তম ওভারে বুমরাহকে আক্রমণে আনা হয়। সেই সময়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচে জমে বসে। ক্রিজে ছিলেন ত্রিস্টান স্টাবস।
ওয়াঘার ওপার থেকেও ভারতের সমালোচনা করা হয়। মহম্মদ আমির এতদিন ধরে অভিষেক শর্মার সমালোচনা করছিলেন। এবার নেমে পড়লেন শোয়েব আখতার।
ভারতীয় বোলিং বিভাগকে একহাত নিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হারের পরে ওয়াঘার ওপার থেকে ভেসে আসছে কটাক্ষ। অভিষেক শর্মাকে নিয়ে শুরু থেকেই পড়েছিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির। এবার শোয়েব আখতার তুলোধনা করলেন ভারতের দুই তারকা ক্রিকেটারকে।
শোয়েবের নিশানায় এবার হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবে। দুই তারকা বোলার ৬ ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন ৬৭ রান। তাঁদের ঝুলিতে সংগ্রহ মাত্র একটি উইকেট। শোয়েব মনে করেন এই দুই বোলারের বলে গতি ছিল না। গতির ওভারে তাঁরা কামড় বসাতে পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপে। তাঁদের বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা কোনওসময়তেই ভীত-সন্ত্রস্ত ছিলেন না। ফলে ডেথ ওভারে এই দুই বোলারকে কাউন্টার অ্যাটাক করেন প্রোটিয়া ব্যাটাররা। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের এই আক্রমণেই ভারত চলে যায় ব্যাকসিটে।
