আজকাল ওয়েবডেস্ক: কিংস্টনের আকাশ গোমরাথোরিয়াম। মেঘ সরিয়ে সূর্যের দেখা মিললেও আউটফিল্ডের বিভিন্ন জায়গায় জল জমে ছিল। ভেজা আউটফিল্ড শুকিয়ে খেলার উপযোগী হতে পাঁচ ঘণ্টা সময় নেয়। কিংস্টন টেস্টের প্রথম দিন বাংলাদেশের জন্য বলার মতো পারফরম্যান্স শাদমান ইসলামের। তিন-তিনটি ক্যাচ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ।
দিনের শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৬৯। জাকির হাসানের জায়গায় প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন শাদমান। দিনের শেষে তাঁর নামের পাশে লেখা ৫০ রান।
শাহাদাত হোসেন দিনের শেষে অপরাজিত ১২ রানে। ক্যারিবিয়ানরা সাদমানের ক্যাচ ফেলেছেন দু'বার। শাহদাতের ক্যাচ পড়ে একবার।
সাদমান একবার জীবন ফিরে পান ১৫ রানে। ৩৫ রানে তাঁর ক্যাচ আবার পড়ে। এরপরে শাহাদাতের ক্যাচ ছাড়েন অ্যাথানেজ ও কাভেম হজ। শাহাদাতের রান সেই সময়ে ৮।
বাংলাদেশ মাহমুদুল হাসান জয় (৩) ও মোমিনুল হকের (০) উইকেট হারায়। এনিয়ে মোমিনুল চতুর্থবার ডাক দেখেন। কেমার রচ নেন দু'টি উইকেট।
















