আজকাল ওয়েবডেস্ক: মাইক্রোফোন হাতে নিয়ে রোহিত শর্মা বলে উঠলেন, এবার নম্বর ছয় আপনাদের কাছে। সঙ্গে সঙ্গে উপস্থিত দর্শকরা চিৎকার করে উঠলেন। মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন। ২০২০ সালে শেষবার খেতাব জিতেছে মুম্বই। পাঁচ বছর হয়ে গিয়েছে আর খেতাব জেতেনি তারা। এবারের টুর্নামেন্ট শুরুর আগে মুম্বই ইন্ডিয়ান্সের ভক্তদের প্রতিশ্রুতি দিয়ে হিটম্যান বললেন, এবার আইপিএল আসবে ঘরে। 

উল্লেখ্য, গত পাঁচবারই রোহিত শর্মার নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। 

রোহিত বললেন, ''দলের তরফ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। প্রতিবছরের মতো আমাদের সমর্থন করুন। আমরা ভালবাসি আপনাদের। পরিবর্তে এবার ছ'নম্বর ট্রফিটা দিতে চাই।'' 

?ref_src=twsrc%5Etfw">March 21, 2026

আইপিএলের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্স কি সর্বকালের সেরা দল? প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান মনে করছেন, এই দিক থেকে বিচার করলে, মুম্বই ইন্ডিয়ান্স এগিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংসের থেকে। দুই ফ্র্যাঞ্চাইজিই পাঁচবার করে খেতাব জিতেছে। পাঠান বলছেন, ''সিএসকে ২০১০ সাল থেকে আইপিএল জিততে শুরু করেছে। ২০১০ ও ২০১১ সালে পর পর দু'বার খেতাব জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম দল হিসেবে ধারাবাহিক ভাবে দু'বার আইপিএল জয়ের নজির গড়ে। ২০১৯ ও ২০২০ সালে পরপর দু'বার ফের আইপিএল চ্যাম্পিয়ন হয় মুম্বই।'' 

পাঠানের মতে, মুম্বই ইন্ডিয়ান্স ভারতীয় দলে একাধিক ম্যাচ উইনার উপহার দিয়েছে।