আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার রাতে প্রয়াত হন মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বসু। বুধবার সকাল থেকেই ক্লাব চত্বরে ভিড় উপচে পড়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের সব ক্ষেত্রের তারকারাই ক্লাবে এসেছিলেন।

তবে এর মধ্যেও ক্ষোভ ছড়িয়ে পড়েছিল মোহনবাগান সমর্থকদের মধ্যে। তাঁদের দাবি, ক্লাবের অন্যতম কারিগর টুটু বসুর প্রয়াণে কেন অফিশিয়াল ফেসবুক পেজ থেকে কেন শ্রদ্ধা জানিয়ে কোনও পোস্ট করা হল না?

এমনকী, প্রতিপক্ষ ইস্টবেঙ্গল এবং মহামেডানের তরফেও শ্রদ্ধাজ্ঞাপন করে পোস্ট করা হয়েছিল। এরপরে, বৃহস্পতিবার দেখা গেল অন্য ছবি। এদিন অনুশীলনের আগে টুটু বসুকে শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করলেন মোহনবাগান ফুটবলাররা। মোহনবাগান সুপার জায়ান্টের ফেসবুক পেজে এই নিয়ে পোস্টও করা হয়েছে।

 

(বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)