আজকাল ওয়েবডেস্ক:বৈভব সূর্যবংশী আবারও নজর কাড়লেন আইপিএলে। গুজরাট টাইটান্সের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ১৫ বছরের এই তরুণ ব্যাটার।
মহম্মদ সিরাজের করা প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে নিজের ইনিংসের সূচনা করেন তিনি।
এরপরে কাগিসো রাবাদার ওভারে পরপর দু'টি ছক্কা মেরে গুজরাট শিবিরে চাপ বাড়িয়ে দেন তিনি। তৃতীয় ওভারে আবার সিরাজের বিরুদ্ধে তিনটি চার মেরে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন সূর্যবংশী।
তবে শেষ পর্যন্ত অভিজ্ঞ সিরাজই ফেরান তরুণ ব্যাটারকে। ঘণ্টায় ১৪৬.৬ কিমি গতির বাউন্সারে পুল করতে গিয়ে শর্ট ফাইন লেগে দাঁড়িয়ে থাকা আর্শাদ খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বৈভব। উইকেট পাওয়ার পর তীব্র উচ্ছ্বাসে ফেটে পড়েন সিরাজ। তার আগে গুজরাট টাইটান্সের কোচ আশিস নেহরাকে মাঠের বাইরে থেকে সিরাজকে পরিকল্পনা বুঝিয়ে দিতে দেখা যায়।
Masterstroke from Ashish Nehra and Mohammed Siraj nails the execution under pressure🙌
— Star Sports (@StarSportsIndia)
Vaibhav Sooryavanshi falls to the trap 🚨#TATAIPL Revenge Week 2026 ➡️ #RRvGT | LIVE NOW 👉 https://t.co/4f0xDg7EfO pic.twitter.com/ApgaLO8b24Tweet by @StarSportsIndia
এই ম্যাচেই ইতিহাস গড়েন বৈভব সূর্যবংশী। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে এবং দ্রুততম সময়ে ১০০ ছক্কার মাইলফলকে পৌঁছন তিনি। মাত্র ২৯ ইনিংসে এই নজির গড়েন রাজস্থানের এই তরুণ ওপেনার। শুধু তাই নয়, সবচেয়ে কম বল খেলেও ১০০ ছক্কা পূরণের রেকর্ড এখন তাঁর দখলে। মাত্র ৫১৪ বলে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।
ম্যাচে সূর্যবংশী ১৬ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ৩টি ছক্কা।
চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনিই। ১১ ইনিংসে ৪৪০ রান করেছেন সূর্যবংশী। তাঁর ব্যাট থেকে এসেছে একটি শতরান ও দুটি অর্ধশতরান।
অন্যদিকে, প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২২৯ রান তোলে।
অধিনায়ক শুভমন গিল ৪৪ বলে ৮৪ রান করেন। সাই সুদর্শন ৩৬ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। শেষদিকে ওয়াশিংটন সুন্দর ২০ বলে চটজলদি ৩৭ রান করে যান।
চোটের জন্য খেলতে পারেননি রিয়ান পরাগ। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেন যশস্বী জয়সওয়াল।















