আজকাল ওয়েবডেস্ক: কলকাতা-রাজস্থান ম্যাচে চমকপ্রদ স্টাম্পিং করে নজর কাড়লেন ধ্রুব জুড়েল। তাঁর তৎপরতায় আউট হন বিপজ্জনক হয়ে ওঠা নাইটদের ক্যামেরন গ্রিন। 

কেকেআর শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয়। মরশুমের প্রথম জয় পেল নাইটরা। রবি বিষ্ণোইয়ের বলে গ্রিন ক্রিজ ছেড়ে এগোতেই জুড়েল স্টাম্প করে দেন। ধ্রুব জুড়েল মনে করালেন মহেন্দ্র সিং ধোনিকে। 

অসাধারণ উপস্থিতবুদ্ধি ও দক্ষতার পরিচয় দেন জুড়েল। গ্রিন ফেরার সুযোগ পাননি। তৃতীয় আম্পায়ার আউট দেন। 

রাজস্থানের রান তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে কলকাতা।  

?ref_src=twsrc%5Etfw">April 19, 2026

গ্রিন মারমুখী ব্যাটিং শুরু করেন।  ১৩ বলে ২৭ রান করে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন।

ঠিক সেই সময়ে বিষ্ণোইয়ের বুদ্ধিদীপ্ত ডেলিভারিতে জুড়েলের অসাধারণ স্টাম্পিং গ্রিনের ইনিংসের ইতি ঘটায়। 
কিন্তু শেষ পর্যন্ত রিঙ্কু সিং ও অনুকূল রায় কেকেআর-কে জেতান। প্রথম জয় ছিনিয়ে নেয় কেকেআর।