আজকাল ওয়েবডেস্ক: চলতি মাসের ৭ তারিখ থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ফেভারিট হিসেবেই শুরু করছে। টি-২০ বিশ্বকাপের জন্য নিজের পছন্দের দল বেছে নিলেন মহেন্দ্র সিং ধোনি।
২০০৭ সালে মাহির হাত ধরেই প্রথম টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক মনে করছেন, চ্যাম্পিয়ন হওয়ার মালমশলা রয়েছে ভারতীয় দলে। তবে সমস্যার জায়গাগুলোও বেছে নেন। সংক্ষিপ্ত ফরম্যাটে শক্তিশালী দলগুলোরও যে বিপাকে পড়ার সম্ভাবনা রয়েছে, সেটা জানিয়ে রাখলেন ধোনি। শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৪-১ এ সিরিজ জেতায় বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামবে সূর্যকুমার যাদবরা। টানা ন'টি দ্বিপাক্ষিক সিরিজ জয়। ঘরের মাঠে ফেভারিট হিসেবেই নামবে টিম ইন্ডিয়া।
প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। তার পরে ধোনির ক্যাপ্টেন্সিতে ফুল ফুটিয়েছে ভারত বিভিন্ন টুর্নামেন্টে।
ক্রিকেট থেকে সরে যাওয়া এমএস ধোনি এখনও আইপিএল খেলছেন। কিন্তু তিনি কি প্রাক্তন ক্রিকেটারদের মতো ধারাভাষ্যে আসবেন না?
ধোনি এবিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, ''ধারাভাষ্য দেওয়া খুবই কঠিন কাজ। খেলার ধারাভাষ্য দেওয়া এবং সেই কাজ করতে গিয়ে ক্রিকেটারদের সমালোচনা করার মধ্যে সূক্ষ্ম একটা রেখা রয়েছে। কীভাবে খেলার বর্ণনা করতে হয় সেটাও একটা শিল্প।''
ধারাভাষ্য কীভাবে দিতে হয়? ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনি বলছেন, ''খুব সাবধানে খেলার ব্যাখ্যা এবং বর্ণনা করতে হয়। এমনভাবে বলতে হয় যাতে ক্রিকেটাররা না ভাবে তাদের আঘাত করা হচ্ছে। ধারাভাষ্য দেওয়া একটা শিল্প।''
ধোনি জানিয়েছেন তিনি একেবারেই পরিসংখ্যানে ভাল নয়। নিজের পরিসংখ্যানও ভাল করে বলতে পারবেন না ধোনি। সেই কারণেই ধারাভাষ্য দিতে চান না ভারতের প্রাক্তন অধিনায়ক।
















