আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রীড়াজগতের এক উজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটল। প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও ভারতের মহিলা বাস্কেটবল দলের অধিনায়িক জেনিফার পেজ প্রয়াত।
টেনিস কোর্ট কাঁপানো তারকা লিয়েন্ডার পেজের মা তিনি। জেনিফার ছিলেন ভারতের অন্যতম সফল মহিলা ক্রীড়াবিদদের একজন এবং ১৯৭২ সালের অলিম্পিকে ভারতের বাস্কেটবল দলের সদস্য হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। পরবর্তীতে ১৯৮০ সালের এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে তিনি ভারতীয় দলকে নেতৃত্বও দেন।
জেনিফার পেজ শুধু একজন ক্রীড়াবিদই নন, ছিলেন এক এমন এক ব্যক্তিত্ব যিনি প্রেরণা দিতেন ছেলে লিয়েন্ডারকে।
সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থেকে তিনি বহু মানুষকে উৎসাহ দিতেন, খেলাধুলার প্রতি ভালবাসা ছড়িয়ে দিতেন। তাঁর প্রাণবন্ত উপস্থিতি কলকাতার ক্রীড়া মহলে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
কয়েকদিন আগেই বাবা ভেস পেজকে হারান লিয়েন্ডার। এবার মা-ও অনন্তের পথে হাঁটা লাগালেন। টেনিস কিংবদন্তি লিয়েন্ডারের
ক্রীড়াজীবনের পথপ্রদর্শক ও মেন্টর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জেনিফার। বাবা ভেস পেজের অবদান তো ছিলেই লিয়েন্ডারের উত্থানের পিছেন।
ক্যানসার থাবা বসিয়েছিল জেনিফারের শরীরে। তাঁর অস্ত্রোপচারও হয়েছিল।
জেনিফার পেজের প্রয়াণে ক্রীড়ামহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।















