আজকাল ওয়েবডেস্ক: আর্জেন্টিনার প্রাক্তন ডিফেন্ডার লুইস গালভান প্রয়াত। ১৯৭৮ সালের বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েক সপ্তাহ ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। হাসপাতাল থেকে আর বাড়ি ফিরতে পারলেন না গালভান।
পেশাদার কেরিয়ারের প্রায় পুরো সময় আর্জেন্টিনার একাধিক ক্লাবের হয়ে খেলেছেন গালভান। কেরিয়ারের
পড়ন্ত বেলায় খেলেন বলিভিয়ার ক্লাবে।
১৯৭৫ সালে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে প্রথম খেলা শুরু করেন। ১৯৭৮ বিশ্বকাপে সব ম্যাচেই তিনি খেলেন। অধিনায়ক পাসারেলার সঙ্গে জুটি বেঁধেছিলেন রক্ষণে।
১৯৮২ বিশ্বকাপের দলেও তিনি ছিলেন। সেবার আর্জেন্টিনা হতাশ করে। পরের বছরই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ান বিশ্বজয়ী ডিফেন্ডার। ১৯৮৭ সালে পেশাদার ফুটবল থেকে সরে যান।
