আজকাল ওয়েবডেস্ক:‌ ফিফা ফুটবল বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত হয়ে গেছে। ১১ জুন থেকে আমেরিকা, মেক্সিকো ও কানাডায় হবে বিশ্বকাপ। এই প্রথম এতগুলো দল বিশ্বকাপে অংশ নিচ্ছে। 


বুধবার সব দল চূড়ান্ত হতেই ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম প্রকাশ্যে এনেছে। জানা গিয়েছে, টিকিটের সর্বোচ্চ মূল্য হতে পারে ভারতীয় মুদ্রায় ১০ লক্ষ টাকারও বেশি। প্রসঙ্গত, ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল। সেই ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ভারতীয় মুদ্রায় ৪১৮৫ মার্কিন ডলার। এছাড়াও রয়েছে ৭৩৮০, ৫৫৭৫ ও ৫৭৮৫ মার্কিন ডলারের টিকিট। 


গ্রুপ পর্বের ৭২ ম্যাচের মধ্যে ১৭টি ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আমেরিকা ও প্যারাগুয়ে। ১২ জুনের ওই ম্যাচের সর্বোচ্চ মূল্যের টিকিট (‌২৭৭৫ মার্কিন ডলার)‌ পড়ে রয়েছে। বাকি সব টিকিট নিঃশেষিত। আমেরিকার বাকি দুই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।


এদিকে, ১১ জুন মেক্সিকো ও সৌদি আরব ম্যাচের ২৯৮৫ মার্কিন ডলারের কিছু টিকিট এখনও পড়ে রয়েছে। কানাডার প্রথম ম্যাচেরও কিছু টিকিট পড়ে রয়েছে। বাকি সব শেষ। ফিফা জানিয়েছে, একজন চারটির বেশি টিকিট কাটতে পারবেন না। 
নকআউট পর্বের টিকিট বিক্রি এখনও শুরু হয়নি। 

এদিকে, এই নিয়ে টানা তিনবার বিশ্বকাপের মূলপর্বে নেই ইতালি। ২০১৮, ২০২২ এরপর ২০২৬। ফিফা বিশ্বকাপে দেখা যাবে না আজুরি বাহিনীকে। তবে ১১ জুন থেকে আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় শুরু হতে চলা বিশ্বকাপের জন্য ৪৮ দেশ চূড়ান্ত হয়ে গিয়েছে। এবারই প্রথম ৪৮ দেশ বিশ্বকাপে অংশ নিচ্ছে। এতদিন নিত ৩২ দেশ। ৪৮ দেশকে ১২ গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে চারটি করে দল। এখন দেখে নিন কোন গ্রুপে কারা আছে।


গ্রুপ এ:‌ মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র
গ্রুপ বি:‌ কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার, সুইৎজারল্যান্ড
গ্রুপ সি:‌ ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ডি:‌ আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক
গ্রুপ ই:‌ জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ এফ:‌ নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়া
গ্রুপ জি:‌ বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ:‌ স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ আই:‌ ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে
গ্রুপ জে:‌ আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডন
গ্রুপ কে:‌ পর্তুগাল, কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া
গ্রুপ এল:‌ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা