আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে কোহলি-বুমরার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। সেই স্যাম কনস্টাস বলছেন, গোটা ঘটনাটি নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই।
কনস্টাস বলছেন, ''আমাকে অনেকেই অহংকারী বলে মনে করেন। কিন্তু আমি নিজেকে আত্মবিশ্বাসী বলেই মনে করি।''
বক্সিং ডে টেস্টে নেমেই স্যাম কনস্টাস সাড়া ফেলে দেন। ভারতীয় বোলিংকে দুরমুশ করেন তিনি। কোহলি তাঁকে কাঁধ দিয়ে ধাক্কা মারেন। কোহলির সঙ্গে সেই বিতর্ক প্রসঙ্গে কনস্টাস বলেন, ''আমার কোনও অনুশোচনা নেই। অনেকবার ওই ভিডিওটা দেখেছি। নেটে যাওয়ার সময়ে খুদেরা এসে আমার ছবি তোলে, আমি অটোগ্রাফ দিই।''
অনেকেই মনে করেন প্রথমে বিরাট কোহলি এবং পরে বুমরার সঙ্গে ঝামেলায় জড়ানোর ফলেই কনস্টাসের পরিচিতি বেড়ে যায়।
কিন্তু কনস্টাসকে তাঁর ভয়ডরহীন ক্রিকেটের জন্যই মনে রাখবেন ভক্তরা। এমনটাই মনে করেন অজি তারকা।
স্যাম কনস্টাসের আগ্রাসী ব্য়াটিং রীতিমতো প্রশংসা আদায় করে নেয়। অস্ট্রেলিয়ার ১৯ বছর বয়সী তারকা বলছেন, ''আমাকে পাঠানো বার্তায় লেখা হয়, তোমার জন্যই ফের ক্রিকেট দেখা শুরু করেছি। ভক্তদের এই কথা শুনে ভাল লাগে। আমি বিশ্বের সেরা খেলোয়াড় হতে চাই। আমি চাই সবাই স্যাম কনস্টাসকে মনে রাখুক।''
