ফুটবল জ্বরে আক্রান্ত এখন গোটা বিশ্ব। রাতের পর রাত জেগে চলছে খেলা দেখা। কখনও আবার ভোরে আধো ঘুমেই কেউ কেউ বসে পড়ছেন টিভির সামনে। এমন অবস্থায় যদি গুরুত্বপূর্ণ ম্যাচের সময় বিমান সফর থাকে? হয়ভোল্টেজ ম্যাচ মিস? দুধের স্বাদ ঘোলে মেটানোর পর হাইলাইটস দেখতে হবে? তাই কখনও হয়! পছন্দের টিম আর্জেন্টিনার খেলা দেখার জন্য এই ভক্ত যা ঘটালেন সেটা দেখে চক্ষু ছানাবড়া সকলের!
আর্জেন্টিনা ইতিমধ্যেই বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছে গিয়েছে। রবিবার, ১২ জুলাইয়ের সকালের ম্যাচটি যদিও বেশ টানটান হয়েছে, আর তখনই ভাইরাল হল এক ভিডিও।
আর্জেন্টিনার ম্যাচের সময়ই ছিল বিমান সফরের সময়।ম্যাচ যাতে মিস না হয় তাই এই ব্যক্তি ফ্লাইটে ব্যবহার করা যাবে এমন ওয়াইফাই কিনে ফেললেন! মাঝ আকাশে ল্যাপটপ চালিয়ে চলল খেলা দেখা। কেবল তিনি নন, তাঁর সঙ্গে খেলা দেখায় যোগ দিলেন বিমানের অন্যান্য ফুটবলপ্রেমী যাত্রীরা। সকলেই জানেন বিমানে থাকলে নেট অফ রাখতে হয়। ফোন ফ্লাইট মোডে দিয়ে রাখতে হয়। আর সেই কারণে খেলা দেখা মিস, তাও এমন হাইভোল্টেজ ম্যাচ? নৈব নৈব চ!















