আজকাল ওয়েবডেস্ক: যত্নে সামান্য অবহেলা করলেই চুল রুক্ষ, নিষ্প্রাণ হয়ে যায়। নামিদামী কোম্পানির প্রসাধনী ব্যবহার করেও তেমন লাভ হয় না। আসলে ভিতর থেকে পুষ্টি না পেলে ত্বকের মতো চুলের জেল্লাও হারিয়ে যায়। আর চুলের স্বাস্থ্যের জন্য খাওয়াদাওয়ায় জোর দেওয়া জরুরি। রোজের খাদ্যতালিকায় খানিক বদল আনলেই চুলের হাল ফেরানো সম্ভব। যার জন্য সহজেই বানিয়ে নিতে পারেন প্রোটিন লাড্ডু। 

ফ্রাইপ্যানে এক কাপ করে প্রতিটি উপকরণ অর্থাৎ আমন্ড, কাঠবাদাম, তিল বীজ, ফ্ল্যাক্স সিড ও কুমড়োর বীজ অল্প আঁচে হালকা করে ভেজে নিন। প্রতিটি উপকরণকে আলাদা আলাদা ভাজতে হবে। সুগন্ধ বেরোলে নামিয়ে সবকটি বীজকে একসঙ্গে রাখুন। ঠান্ডা হলে মিক্সারে মিহি করে গুঁড়ো করে নিন। প্যানে দু'চামচ দেশী ঘি দিন। বীজ বাদ দিয়ে বেশ কিছুটা খেজুরের ফেলে দিয়ে ঘি-তে ভেজে নিন। কিছুক্ষণ নেড়েচেড়ে একটি বড় থালায় ঢেলে রাখুন। গুঁড়ো করা সব বীজের পাউডার খেজুরের সঙ্গে খুব ভাল করে মেখে নিন। এবার ধীরে ধীরে লাড্ডুর আকার দিন। এই প্রোটিন লাড্ডু বানিয়ে এক মাস রেখে খেতে পারেন। 

নতুন চুল গজাতে সাহায্য করে এই সুপারফুড। কুমড়োর বীজে থাকা ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড চুলের ফলিকলকে পুষ্ট করে, চুলের গঠন উন্নত করে এবং মাথার ত্বককে ময়শ্চারাইজ করে। আমন্ডে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে, যা চুলের ফলিকলকে মজবুত করে। মাথার ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজ করে। এটির অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান স্ক্যাল্পের প্রদাহ কমাতে সাহায্য করে। খেজুরে রয়েছে ম্যাঙ্গানিজ, ফলিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ ও কপার। যা ত্বক ও চুলকে পুষ্টি জোগায়