গরমকাল এলেই পোশাক নিয়ে নতুন চিন্তা শুরু হয়। কী পরলে আরাম লাগবে, আবার দেখতে স্টাইলিশও হবে-এই দুটো বিষয়ই তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 


শুধু হালকা কাপড় পরলেই হবে না, পোশাকের রংও গরমে শরীরের উপর অনেক প্রভাব ফেলে। সঠিক রং বেছে নিলে যেমন কম গরম লাগে, তেমনই আপনার লুকও হয়ে ওঠে আরও আকর্ষণীয়।


ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, গরমকালে হালকা ও স্নিগ্ধ রং সবচেয়ে ভাল। কারণ এই রংগুলো সূর্যের তাপ কম শোষণ করে। তাই শরীর তুলনামূলক ঠান্ডা থাকে। বিশেষ করে সাদা, হালকা নীল, মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার বা পিচ রঙ এই সময় খুব জনপ্রিয়।


এই মরশুমে সবচেয়ে ট্রেন্ডিং রঙের কম্বিনেশনের মধ্যে রয়েছে প্যাস্টেল পিঙ্ক ও বেবি ব্লু। এই দুই রং একসঙ্গে পরলে দেখতে খুব ফ্রেশ ও সুন্দর লাগে। কলেজ, অফিস বা ঘুরতে যাওয়ার সময় এই ধরনের পোশাক সহজেই মানিয়ে যায়। 


হলুদ ও হালকা সবুজের মিশেলও এখন বেশ জনপ্রিয়। এই রংগুলো গরমের প্রাণবন্ত অনুভূতি এনে দেয় এবং দেখতে খুব উজ্জ্বল লাগে। 


যাঁরা একটু সিম্পল ও এলিগ্যান্ট লুক পছন্দ করেন, তাঁদের জন্য সাদা ও ল্যাভেন্ডার একদম পারফেক্ট। 


সাদা রঙ গরমে আরাম দেয়, আর ল্যাভেন্ডার যোগ করলে লুকে আসে নরম ও স্টাইলিশ ছোঁয়া। 


এছাড়া বেজ, পিচ ও মিন্ট গ্রিন রঙও এখন ট্রেন্ডে রয়েছে।


তবে শুধু রং নয়, কাপড়ের দিকেও নজর দেওয়া জরুরি। গরমে কটন, লিনেন বা খাদির মতো হালকা কাপড় সবচেয়ে আরামদায়ক। এই কাপড়গুলো শরীরে বাতাস চলাচল করতে দেয়, ফলে ঘাম কম হয়। 


অন্যদিকে, মোটা বা সিন্থেটিক কাপড় গরম আরও বাড়িয়ে দেয়।


অনেকেই মনে করেন গরমে শুধু হালকা রংই পরতে হয়। কিন্তু এখন 'কালার ব্লকিং' নামের একটি ফ্যাশন ট্রেন্ড খুব জনপ্রিয়। এতে দুটি উজ্জ্বল রং একসঙ্গে পরা হয়। যেমন কমলার সঙ্গে সবুজ, গোলাপির সঙ্গে বেগুনি বা নীলের সঙ্গে লাল। সঠিকভাবে ম্যাচ করতে পারলে এই ধরনের পোশাকও দেখতে খুব স্টাইলিশ লাগে।


তবে গরমে কালো বা খুব গাঢ় রং কম পরাই ভাল। কারণ এই রংগুলো বেশি তাপ টেনে নেয়। তাই দিনের বেলায় বাইরে বেরলে হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরলে অনেক বেশি আরাম পাওয়া যায়।


এই গরমে তাই শুধু ফ্যাশন নয়, আরামের কথাও মাথায় রাখুন। সঠিক রং ও হালকা কাপড় বেছে নিলেই সহজেই হয়ে উঠতে পারেন স্টাইলিশ এবং কমফর্টেবল।