পুরান পোলি প্রধানত মহারাষ্ট্রের খাবার৷ মহারাষ্ট্রে গণেশ চতুর্থীতে খাওয়া হয় পুরান পোলি৷ অত্যন্ত সুস্বাদু এই খাবার বানিয়ে নিতে পারেন অক্ষয় তৃতীয়ার শুভ দিনে।
কী কী লাগবে?
২৫০ গ্রাম ময়দা
২ টেবিল চামচ ঘি
এক চিমটে নুন
১০০ গ্রাম এলাচ গুঁড়ো
জল
সাদা তেল
ভাজার জন্য ঘি
৫০ গ্রাম গুড়
৬০ গ্রাম চিনি
এলাচ গুঁড়ো
একটা বড় বাটিতে ময়দা নিন। তার মধ্যে ঘি আর নুন দিয়ে ভাল ভাবে মিশিয়ে নিন। এবার উষ্ণ গরম জলে ময়দা মেখে নিতে হবে একদম নরম করে। ময়দা মাখার পর ২০-২৫ মিনিট রেখে দিতে হবে৷
১০০ গ্রাম ছোলার ডাল দু'ঘণ্টা ভিজিয়ে রেখে দিতে হবে। এরপর জল ঝরিয়ে নিয়ে প্রেশার কুকারে সিদ্ধ বসাতে হবে আধ কাপ জল দিয়ে। একটা সিটি দিয়ে ডাল নামিয়ে নিতে হবে৷
সিদ্ধ ডাল কুকার থেকে বার করে জল ঝরিয়ে নিতে হবে৷ এবার ডাল মিক্সিতে পেস্ট করে নিতে হবে৷ এর মধ্যে ৫০ গ্রাম গুড় আর ৬০ গ্রাম চিনি মিশিয়ে নন স্টিক কড়াইতে নাড়তে থাকুন যতক্ষণ না চিনি আর নুন পুরো মিশে যাচ্ছে৷ মিশ্রণ ঘন হয়ে রলে হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নামিয়ে ঠাণ্ডা করতে দিন।
আটা থেকে ছোট ছোট বলের আকারে লেচি করে নিন৷ আটার যতগুলো বল হবে ঠিক ততগুলোই ছোলার ডালের মিশ্রণ থেকে বল কেটে নিতে হবে৷
ময়দা বেলে নিয়ে এর মধ্যে পুর ভরে গোল করে নিয়ে আবার গোল করে রুটির মতো করে বেলে নিতে হবে৷
তাওয়ায় ঘি গরম করে পুরাণ পলি দিয়ে দুপিঠ ভাল করে ভেজে নিতে হবে হালকা আঁচে৷
ভাজা হয়ে গেলে তোলার সময় হাফ ভাঁজ করে তুলবেন। প্লেটে রেখে ঠান্ডা করে এয়ারটাইট কৌটোতে ভরে রাখলে ৬-৭ দিন রেখে খাওয়া যাবে৷















