আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষশাস্ত্রে গ্রহের স্থান পরিবর্তন নির্দিষ্ট রাশিদের জীবনে প্রভাব ফেলে।সম্প্রতি বক্রী দশায় গিয়েছে মঙ্গল। সেনাপতি মঙ্গল এবার উল্টো চালে হাঁটবেন। আর তাঁর এই চলনে বেশ কয়েকটি রাশির সুদিন নিয়ে আসবে।
বৈদিক জ্যোতিষশাস্ত্রে, মঙ্গলকে সাহস, শক্তি, সাহসিকতা প্রতীক হিসাবে হিসাবে বিবেচনা করা হয়। গত ৭ ডিসেম্বর থেকে মঙ্গল তার নিম্নতম রাশি কর্কটে বক্রী হতে শুরু করেছে। আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই অবস্থায় থাকবেন গ্রহ সেনাপতি। এরপরে মার্গী হতে শুরু করবে। ৮০ দিনের জন্য মঙ্গলের বক্রী দশা তিনটি রাশির জন্য লাভজনক হতে চলেছে। তাহলে কাদের অর্থভাগ্য তুঙ্গে, হাতের মুঠোয় থাকবে সাফল্য, জেনে নেওয়া যাক-
মেষ- আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে শত্রুদের চিনতে শিখুন, তবে সাফল্য পাবেন। আর্থিক পরিস্থিতি ভাল হবে। যে কোনও কাজে পরিবারের সমর্থন পাবেন। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। জীবনসঙ্গীর সঙ্গে বেড়ানোর পরিকল্পনা হতে পারে।
সিংহ- বছরের শেষে সুখবর পেতে পারেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। অফিসে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সমাজে মান-সম্মান বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
তুলা- মঙ্গলের বক্রী দশায় তুলা রাশির মানুষের ভাগ্য সদয় হবে। কর্মস্থলে উন্নতির রাস্তা খুলে যাবে। ব্যবসায়ীরা বড় বিনিয়োগ করতে পারেন। পরিবারে আর্থিক সংকট কাটবে। অনেক দিনের আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই শুভ। পরিবারে সকলের সঙ্গে ভাল সময় কাটাবেন।
















