বাঙালির কাছে নববর্ষ মানেই পেটপুজো৷ সকাল থেকে রাত নানা রকমের খাবার৷ লুচি ছোলার ডাল দিয়ে দিনের শুরু করে, দুপুরে পাঁঠার মাংস ইলিশ চিংড়ি কিছুই বাকি থাকে না। আবার রাতেও পরোটা বা পোলাও সব মিলে পেটের হাল তো খারাপ। 

সারাদিন খাওয়াদাওয়ার পর  রাতের বেলা পেট ভার লাগছে। মনে হচ্ছে যেন খাবার হজম হয়নি। ঠান্ডা পানীয় খাওয়ার বদলে খেয়ে দেখুন এই ম্যাজিকাল পানীয়। পেট ঠান্ডা হবে, খাবার হজম হবে, শরীরও ভাল থাকবে৷ 

কী কী লাগবে? 

১০০ গ্রাম মৌরি 
১০ গ্রাম গোটা গোলমরিচ 
৩০-৪০ গ্রাম মিছরি 
একটা পাতিলেবু 
জল 
সামান্য বিটনুন 

মৌরি, গোলমরিচ আর মিছরি ভাল করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে৷ এবার এক গ্লাস জল নিতে হবে৷ জলের মধ্যে এই গুঁড়ো মিশ্রণটি ২ চা চামচ মিশিয়ে নিন৷ একটা পাতিলেবুর রস আর স্বাদমতো বিটনুন দিন৷ এবার ভাল করে সবটা মিশিয়ে নিন৷ ঠান্ডা খেতে চাইলে অল্প বরফ দিতে পারেন৷ 

এই পানীয় খেয়ে দেখুন। গ্যাস, পেটফাঁপা, বদহজম সব নিমেষে হবে দূর৷