হলুদ ধাতুর দাম চরচড়িয়ে বাড়ছে। মাত্র এক বছরের মধ্যে ১০ গ্রাম সোনার দামে প্রায় লাখখানেক বেড়েছে। বিয়ের মরশুমে সোনা কিনতে গিয়ে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। কিন্তু এর মধ্যেই এল সুখবর। এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমলো সোনার দাম। তাও ১০০০ টাকার নিচে। কোথায় জানেন?
বর্তমানে মধ্যপ্রাচ্যে যে অশান্তির আবহ তৈরি হয়ে রয়েছে, সেখানে একদিকে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় যেমন জ্বালানি তেল আসতে পারছে না, তেমনই দুবাই থেকে সোনা আমদানি করতে পারছে না কোনও দেশ। বর্তমান পরিস্থিতিতে হলুদ ধাতু রপ্তানি না করতে পারায় দুবাইয়ে এক ধাক্কায় অনেকটা দাম কমলো।
দুবাইয়ে বর্তমানে ১০ গ্রাম সোনা প্রায় ৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। যেহেতু বর্তমান সময়ে দাঁড়িয়ে মার্কেটের অবস্থা সেই দেশে বেশ বেহাল, একই সঙ্গে রপ্তানি বন্ধ। ফলে সেটারই প্রভাব পড়েছে দামে।
সূত্রের খবর প্রতি আউন্স সোনা বর্তমানে এই দেশে ৩০ ডলার ছাড়ে কেনা যাচ্ছে। বাইরের দেশ থেকে ক্রেতারা সোনা অর্ডার করা বন্ধ করে দিয়েছে এই অঞ্চলের এই যুদ্ধ আবহের জন্য। একই সঙ্গে, শিপিংয়ের দাম, ইন্স্যুরেন্সের দাম, এবং জিওপলিটিক্যাল টেনশন সোনার ব্যবসাকে বেশ জটিল করে তুলেছে।
ফলে এই খুব প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে মশকরা শুরু করেছেন নেটিজেনরা। তাঁরা জানাচ্ছেন এখন সস্তায় সোনা কিনতে দুবাই যেতে চান।
মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সোনার দামে বিরাট চমক। মঙ্গলবার দেশজুড়ে সামান্য বেড়েছে সোনার দাম। তবে সামান্য পরিবর্তন হলেও তা এখনও মধ্যবিত্তের নাগালের বাইরেই রয়েছে। অর্থবর্ষের শেষে সোনার দাম বাড়ায় চিন্তায় আমজনতা। একনজরে দেখে নেওয়া যাক, আজ ১০ মার্চ মঙ্গলবার দেশের কোন শহরে সোনার দাম কত। কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৮ হাজার ৮৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬২ হাজার ৩৮০ টাকা। দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫০ হাজার ১৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬৩ হাজার ৮০০ টাকা। মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫০ হাজার টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬৩ হাজার ৬৪০ টাকা।
আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫০ হাজার ৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬৩ হাজার ৭০০ টাকা। পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫০ হাজার টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬৩ হাজার ৬৪০ টাকা। জয়পুরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫০ হাজার ১৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬৩ হাজার ৮০০ টাকা। বেঙ্গালুরুতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫০ হাজার টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬৩ হাজার ৬৪০ টাকা। লখনউয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫০ হাজার ১৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬৩ হাজার ৮০০ টাকা। চেন্নাইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫০ হাজার টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬৩ হাজার ৬৪০ টাকা।
