আপনি কি জানেন নিজেকে চেনার বা নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করার জন্য ‘পার্সোনালিটি টেস্ট’ বা ব্যক্তিত্ব পরীক্ষা এক চমৎকার মাধ্যম? এটি আমাদের স্বভাব,পছন্দ, শক্তি, দুর্বলতা এবং আচরণগত ধরণ সম্পর্কে এমন কিছু মূল্যবান তথ্য দেয়, যা হয়তো আমরা নিজেরাও সচেতনভাবে জানি না! নিজের আবেগপ্রবণতার জায়গাগুলো চেনা, যোগাযোগের ধরন বোঝা এবং নিজের আচরণের ‘ব্লাইন্ড স্পট’ চিনতে এই পরীক্ষাগুলো দারুণ সাহায্য করে।
 
তাই আজ আমরা কোনও জটিল মনস্তাত্ত্বিক প্রশ্ন দিয়ে নয়, বরং আপনার মুখের অবয়বের অন্যতম প্রধান অংশ— ভ্রু-র আকৃতি দেখে আপনার ভেতরের লুকিয়ে থাকা আসল ‘সুপারপাওয়ার’ এবং ব্যক্তিত্বের গোপন কিছু দিক উন্মোচন করব। আয়নায় নিজের মুখটি ভালো করে দেখুন তো; আপনার ভ্রুর গঠন কেমন? ধনুকের মতো বাঁকা না কি একদম সোজা? 
 
১. ধনুকের মতো বাঁকা ভ্রু: 
আপনার ভ্রু যদি ধনুকের মতো বাঁকা হয়, তবে আপনার ব্যক্তিত্বের প্রধান বৈশিষ্ট্য হলো দৃঢ়তা ও উচ্চাকাঙ্ক্ষা।
 
আপনার আসল সুপারপাওয়ার: আপনার নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা এবং যেকোনও কাজে ঝাঁপিয়ে পড়ার জেদই আপনার সবচেয়ে বড় শক্তি।
 
আকর্ষণীয় ও অনন্য স্টাইল: আপনি লাইমলাইট বা স্পটলাইটে আসতে ভয় পান না। আপনার পোশাক-আশাক, কথা বলার ধরন বা চলন-বলনের মধ্যে এমন একটি অনন্য স্টাইল থাকে যা আপনাকে ভিড়ের মাঝেও আলাদা করে তোলে।
 
চৌম্বকীয় আকর্ষণ: আপনি নিজে থেকে কারওর মনোযোগ কাড়ার সস্তা চেষ্টা করেন না, বরং আপনার আত্মবিশ্বাস আর ব্যক্তিত্ব চুম্বকের মতো মানুষকে আপনার দিকে টেনে আনে। আপনার কাছে বলার মতো চমৎকার সব গল্প থাকে এবং নিজের অঙ্গভঙ্গি বা কথার জাদুতে আপনি সহজেই মানুষকে মন্ত্রমুগ্ধ করতে পারেন।
 
রহস্যময় ব্যক্তিত্ব: নিজের মতামত প্রকাশে আপনি পিছপা হন না ঠিকই, কিন্তু আপনি সহজে নিজের মনের সব তাস বা গোপন কথা কারওর সামনে মেলে ধরেন না। বাইরে থেকে আপনাকে কিছুটা রহস্যময় ও গম্ভীর মনে হতে পারে, তবে আপনার ভেতরের আবেগ কিন্তু অত্যন্ত গভীর।
 
 
 
 
২. সোজা বা সরলরেখার মতো ভ্রু 
আপনার ভ্রু যদি একদম সোজা বা সমান্তরাল হয়, তবে আপনার ব্যক্তিত্বের মূল চালিকাশক্তি হল যুক্তি ও বাস্তববুদ্ধি।
 
আপনার আসল সুপারপাওয়ার: যেকোনও আবেগপ্রবণ মুহূর্তেও শান্ত থাকা এবং লজিক বা যুক্তি দিয়ে বিচার করার অসামান্য ক্ষমতাই আপনার সুপারপাওয়ার।
 
ধীর-স্থির ও মাথা ঠাণ্ডা: আপনি কোনও কাজ করার আগে ওঁর ভালো-মন্দ নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করেন। সহজে রেগে যাওয়া আপনার স্বভাব নয়। আবেগ দিয়ে ধোঁয়াশা তৈরি না করে আপনি সবসময় জীবনের বড় ছবিটা দেখার চেষ্টা করেন।
 
কাজের প্রতি নিষ্ঠা: একবার কোনও সিদ্ধান্ত নিলে আপনি তা শেষ করেই দম নেন। কালকের জন্য কাজ ফেলে রাখা স্বভাব আপনার নেই। আপনি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী।
 
সহজ-সরল ও স্থায়ী জীবনপছন্দ: আপনি জীবনকে জটিল না করে সোজা ও সাধারণ রাখতে পছন্দ করেন। নিজের জীবনে স্থিতিশীলতা এবং নিরাপত্তার সঙ্গে আপনি কোনও আপস করেন না। আপনি এমন সম্পর্কে জড়াতে চান যা আপনার জীবনে মূল্য যোগ করবে, কোনও নাটকীয়তা বা ড্রামা নয়। প্রতিদিনের চেনা ছকের বাইরে গিয়ে আপনি নিজের ভেতরের সৃজনশীল সত্তা বা অ্যানালিটিক্যাল চিন্তাভাবনাকে কাজে লাগাতে ভালোবাসেন।
 
এক কথায় বলতে গেলে -
 
ভ্রু-র আকৃতি যদি হয় ধনুকের মতো বাঁকা, তাহলে আপনার প্রধান সুপারপাওয়ার সহজাত নেতৃত্ব ও চৌম্বকীয় আত্মবিশ্বাস। একইসঙ্গে মানুষ হিসেবে আপনি রহস্যময়, সাহসী ও আকর্ষণীয়। 
       
আর ভ্রু-র আকৃতি যদি হয় সোজা, তাহলে প্রধান সুপারপাওয়ার যুক্তি, বাস্তববুদ্ধি ও অদম্য ধৈর্য।  একইসঙ্গে মানুষ হিসেবে আপনি কাজের প্রতি একনিষ্ঠ ও সরল।