সন্ধেবেলা কিছু একটা খেতে ইচ্ছা করে কিন্তু কী খাবেন বুঝতে পারবেন না। চটপট বানিয়ে নিতে পারেন আলু আর সবজি দিয়ে টোস্ট৷
কী কী লাগবে?
২টি বড় আলু,
১টি কাঁচা ক্যাপসিকাম (কুচানো),
১টি কাঁচা লঙ্কা (কুচানো)
১টি টমেটো (কুচানো)
অল্প আদা
হলুদ গুঁড়ো
২-৩ ফোঁটা লেবুর রস
সামান্য ধনে পাতা
১ চা চামচ জিরে গুঁড়ো
স্বাদমতো গোলমরিচ
স্বাদমতো নুন (সৈন্ধব লবণ)
রান্নার জন্য ৫০ মিলি দেশি ঘি।
একটি বড় আলু ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিন৷ লম্বালম্বিভাবে মোটা করে কেটে নিন। একটি রান্নার পাত্রে কাটা আলু এবং দ্বিতীয় আলুটি সিদ্ধ করুন। সিদ্ধ হয়ে গেলে অন্য একটি পাত্র নিন৷
মাঝারি আঁচে ঘি ছড়িয়ে আলুর টুকরোগুলো অল্প তেলে ভাজুন। এক পাশ সোনালি বাদামী হয়ে গেলে উল্টে দিন। আবার ঘি ছড়িয়ে উভয় পাশ সোনালি এবং মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন।
অন্য একটি বড় বাটিতে সিদ্ধ আলু নিন। মসৃণ হওয়া পর্যন্ত চটকে নিন। এবার, কুচানো ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা এবং গ্রেট করা আদা দিয়ে করুন। ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং লেবুর রস যোগ করুন। প্রয়োজনমতো মশলা মেশান।
আলুর টুকরোগুলোর একপাশে কয়েক টেবিল চামচ মিশ্রণ ছড়িয়ে দিন। চওড়া ছড়ানো পাত্রে ঘি ছড়িয়ে টোস্টগুলো ভাজুন, এর উপর আলুর মিশ্রণটি দিন এবং সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ২-৩ মিনিটের জন্য কম আঁচে রাখুন।
প্যান থেকে নামিয়ে আপনার পছন্দের চাটনি বা সসের সাথে পরিবেশন করুন।















