বর্তমান সময়ে অধিকাংশ মানুষই স্বাস্থ্য সচেতন, জিম করেন। আবার অনেকেরই লক্ষ্য থাকে রোগা হওয়ার, মেদ ঝরানোর। আর এই বিষয়ে নানা সময় নানা টিপস দেখা যায়। সেগুলোর অন্যতম হল, জল খেলেই না ওজন কমে। কিন্তু সেটা কি সত্যি?
এই কথা অস্বীকার করার কোনও জায়গা নেই, সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত পরিমাণে জল পান করা জরুরি। শরীর থেকে টক্সিন বের করে দিতে জল ভীষণ সাহায্য করে। একই সঙ্গে হজম ক্ষমতা বাড়ায়। কিন্তু তাই বলে কি। এটি ওজন কমাতেও সাহায্য করে?
জল খাওয়ার পরিমাণ বাড়ালে ওজন কমে? নাকি এটা করে একটি পার্শ্বচরিত্র বা ক্যাটালিস্টকে মূল চরিত্রের রূপ দিতে চাইছেন? এই সমস্ত প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞদের কী মত জেনে নিন।
ন্ডক্রোনোলজিস্টদের মতে, জল সত্যিই ওজন কমাতে সাহায্য করে। জল নিজে থেকে মেদ ঝরায় না। কিন্তু দ্রুত, সহজে মেদ ঝরিয়ে ওজন কমাতে অবশ্যই সাহায্য করে জল।
তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা? জল একা ওজন কমাতে পারে না। তার জন্য পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার পাশাপাশি প্রয়োজন সঠিক ডায়েট, ব্যায়াম। কিন্তু তাই জন্য জলকে অবহেলা করলেও চলবে না। আপনার ওজন কমানোর লক্ষ্যে পৌঁছানোর জন্য, এবং সময়ের সঙ্গে একটা ভাল রুটিন মেনে চলার জন্য জল পান করা খুবই জরুরি।
জল কীভাবে ওজন কমাতে সাহায্য করে?
১. জল খিদেকে নিয়ন্ত্রণ করে। খিদে কমায় জল। খেতে বসার আগে এক গ্লাস করে জল খাওয়া উচিত। এতে তুলনায় কিছুটা হলেও কম খাবার খাবেন।
২. সোডা বা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার বদলে, জল খান। কারণ আগের দুটোতে চিনির পরিমাণ বেশি থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
কিন্তু জল স্বাস্থ্যের জন্য ভাল বলে, যত ইচ্ছে তত জল খেয়ে যাবেন? সেটা কি ঠিক? না, বাড়াবাড়ি কোনও কিছুই ভাল নয়। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, হাইড্রেটেড থাকা জরুরি। কিন্তু বেশি জল খাওয়া নয়। অতিরিক্ত জল খেলে রক্তে সোডিয়ামের মাত্রা কমে যেতে পারে। এমনকী সেটা মারাত্মক ক্ষতিকর হতে পারে। এই একই কারণে হার্টের অসুখ থেকে কিডনি ফেলিওর, নার্ভের সমস্যা, লিভারের সমস্যা দেখা দিতে পারে।
তাই রোজ ৩ থেকে ৪ লিটার জল খাওয়া উচিত। খাবার খাওয়ার আগে এক গ্লাস করে জল খান। কিন্তু তার বেশি নয়। এছাড়া হাইড্রেটেড থাকতে চাইলে লেবু জল, জিরে জল, গ্রিন টি, গরম জলে দারচিনির গুঁড়ো মিশিয়ে খেতে পারেন।
