আজকাল ওয়েবডেস্ক: ‘মেরে খাবো মে জো আয়ে…’। 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' ছবির নায়িকা কাজলের তোয়ালে পরিহিত নাচের সেই দৃশ্য মনে আছে? পর্দার সেই দৃশ্যই যদি প্রকাশ্য রাস্তায় দেখতে পান? তাও আবার দিল্লির ইন্ডিয়া গেটের সামনে! হ্যাঁ, ঠিকই পড়ছেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। দিনে দুপুরে তোয়ালে পরে হিন্দি গানের রিল বানিয়েছেন এক তরুণী। আর্ন্তজাতিক পুরুষ দিবসের সেই ভিডিও দেখে স্বাভাবিকভাবেই হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়।
 
আজকাল ভাইরালের দুনিয়ায় অনেকেই শিরোনামে উঠে আসতে চান। নাচ, গান কিংবা আরও কত রকম আদবকায়দায় রিলের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া যেন জলভাত হয়ে দাঁড়িয়েছে। সেই ট্রেন্ডে পা দিয়েছেন নয় থেকে নব্বই সকলেই। এবার এমনই এক নজির দেখা গেল আন্তর্জাতিক পুরুষ দিবসে। একেবারে রাজধানী দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তোয়ালে পরে উদ্দাম নাচ নাচলেন এক তরুণী। সেই নাচের ক্যামেরাবন্দি রিল ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। 

ভিডিওটিতে দেখা গিয়েছে, প্রকাশ্য দিবালোকে  অন্তর্বাসহীন শরীরে শুধুই তোয়ালে জড়িয়ে নাচছেন তরুণী। সেসময় ইন্ডিয়া গেটের সামনে ছিল পর্যটকদের ভিড়। রাজধানী শহরে কড়া নিরাপত্তায় ঘেরা জায়গায় আচমকা এমন দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়ে যান উপস্থিত সকলে। যদিও সেসবের তোয়াক্কা করেননি তরুণী। 

ইনস্টাগ্রামে ভিডিওটি সান্নাতি মিত্র নামে এক তরুণী শেয়ার করেছেন। সঙ্গে লেখেন, ‘শুভ আন্তর্জাতিক পুরুষ দিবস। সকলেই নিজেদের সাহস, দয়া এবং সহানুভূতি দিয়ে অন্যদের অনুপ্রাণিত করতে থাকুন।’

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sannati Mitra????️ (@sannati__)