আজকাল ওয়েবডেস্ক: গ্রেপ্তার তৃণমূলের দাপুটে নেতা সব্যসাচী দত্ত। পুরনো একটি তোলাবাজি মামলায় সোমবার গভীর রাতে প্রাক্তন এই বিধায়ককে গ্রেপ্তার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। সব্যসাচী দত্তের রাজারহাটে ফ্ল্যাট থেকে তাঁকে গ্রাপ্তার করা হয়।। আজ তাঁকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। 

সব্যসাচী দত্ত এবার বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী হয়ে বারাসতে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু, পরাজিত হয়েছেন। এছাড়াও তিনি বিধাননগর পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের পুরপিতা এবং ওই পুরনিগমেরই চেয়ারম্যান। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৮ সালে এক বসায়ীকে এক কোটি পাঁচ লাখ টাকা চেয়ে চাপ দেওয়া হয়েছিল। এই ঘটনার নেপথ্যে ছিলেন সব্যসাচী দত্ত। পরে ওই ব্যবসায়ীর অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতেইসোমবার গভীর রাতে রাজারহাটের রাইগাছি এলাকায় সব্যসাচী দত্তের বাড়িতে হানা দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ। 

এরপরই ওই তৃণমূল নেতাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। চলে বেশকিছুক্ষণ জিজ্ঞাসাবাদ। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার সকালে মেডিক্যাল পরীক্ষার পর পুলিশের গাড়ুতে ওঠার সময়ে ধৃত সব্যসাচী দত্ত বলেন, "যিনি অভিযোগ করেছেন তিনি নিজেই অভিযুক্ত। যদি আমার বিরুদ্ধে তোলাবাজুর অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে আমি ফাঁসিকাঠে ঝুলব।"