আজকাল ওয়েবডেস্ক: সল্টলেকের দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সেস ইনস্টিটিউট-এ ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। সোমবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। মৃত ছাত্রের নাম জুবিন জর্স। কেরলের বাসিন্দা। ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তারা গোটা বিষয় খতিয়ে দেখছে। মৃত ছাত্রের পরিবারকে খবর দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে, পুলিশ তদন্ত নেমে প্রাথমিকভাবে জানতে পেরেছে ওই ছাত্র আত্মহত্যা করে থাকতে পারেন। গোটা বিষয়টি খতিয়ে দেখছে তারা। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে ক্যাম্পাসের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, ক্যাম্পাসের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ বিধা নগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কী কারণে এই ঘটনা ঘটল তা জানতে পুলিশ ওই ক্যাম্পাসের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে তাদের বিধাননগর দক্ষিণ থানায় আসতে বলা হয়েছে। জিজ্ঞাসা করা হচ্ছে মৃত পড়ুয়ার সহপাঠীদেরও। ক্যাম্পাস কর্তৃপক্ষের দাবি, আচমকা কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে পুলিশকে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে।
(বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)















