আজকাল ওয়েবডেস্ক: বসন্ত পঞ্চমী উপলক্ষে ভারতীয় ডাক, পশ্চিমবঙ্গ সার্কেল মঙ্গলবার একটি বিশেষ পিকচার পোস্টকার্ড প্রকাশ করে। এই পিকচার পোস্টকার্ডের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সার্কেলের মুখ্য পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার। অনুষ্ঠানে মুখ্য পোস্টমাস্টার জেনারেল শ্রী কুমার বসন্ত পঞ্চমীর সাংস্কৃতিক গুরুত্বের ওপর বিশেষ জোর দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন পোস্টমাস্টার জেনারেল সজ্ঞীব রঞ্জন, শশী শালিনী কুজুর ও সুপ্রিয় ঘোষ। এছাড়া ডিপিএস হেড কোয়ার্টার গৌতম সিংলা এবং অনান্য ডাক বিভাগের বরিষ্ঠ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এই পিকচার পোষ্টকার্ডটি পাওয়া যাবে কলকাতা জিপিও–র ফিলাটেলিক বিভাগ থেকে।
Post Card: বসন্ত পঞ্চমী উপলক্ষে বিশেষ পিকচার পোস্টকার্ড প্রকাশ
















