বর্তমান যুগে সব কিছুই ডিজিটালাইজ করার অপশন রয়েছে। গুরুত্বপূর্ণ নথি যাতে হারিয়ে না যায় সে কারণে অনেকেই সফট কপি, দরকার পড়লে ছবি তুলে ফোনে সেভ করে রাখছেন।
2
11
তবে এখন গুরুত্বপূর্ণ নথির ডিজিটাল ভার্সনও এসে গেছে। আধার কার্ড, রেশন কার্ডের মতো নথির ডিজিটাল ভার্সন ফোনে রাখা যায়।
3
11
এবার জানা গেল, জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেটও ডিজিটালাইজ করা যাবে। এটা করা যাবে সম্পূর্ণ বিনামূল্য এবং ঘরে বসেই। ফলে, পুরনো হাতে লেখা শংসাপত্র হারিয়ে যাওয়ার থেকে এটা অনেক নিরাপদ।
4
11
ডিজিটাল বার্থ সার্টিফিকেট হারিয়ে গেলেও চিন্তার কারণ নেই। সরকারি পোর্টালে লগইন করে যেকোনও সময় ঘরে বসে নতুন করে সার্টিফিকেট ডাউনলোড করা যায়।
5
11
ডিজিটাল বার্থ সার্টিফিকেট ব্যবহার করা অনেক বেশি সুবিধাজনক। হাতে লেখা বার্থ সার্টিফিকেট থাকলে তা কীভাবে ডিজিটালাইজ করবেন? সহজ কয়েকটি ধাপ রয়েছে। জেনে নিন পুরো প্রক্রিয়া।
6
11
আবেদন করতে প্রথমে মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে CRS সার্চ করে orgi.gov.in ওয়েবসাইটে যান। সেখানে General Public Sign Up অপশনে ক্লিক করে নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন।
7
11
রেজিস্ট্রেশনের পর মোবাইলে আসা ওটিপি (OTP) দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করুন। এরপর তৈরি করা আইডি দিয়ে লগইন করে পোর্টালে প্রবেশ করুন।
8
11
লগইন করার পর ড্যাশবোর্ডে থাকা Birth অপশনে গিয়ে Add Old Birth Event অপশনে ক্লিক করুন। তারপর পুরনো হাতে লেখা জন্ম শংসাপত্র দেখে ফর্মে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন।
9
11
এবার পুরনো জন্ম শংসাপত্রের স্ক্যান করা PDF এবং বাবা-মায়ের পরিচয়পত্রের স্ক্যান কপি আপলোড করুন। সব তথ্য ভালোভাবে মিলিয়ে দেখে ফর্ম সাবমিট করুন।
10
11
আবেদন জমা পড়ার পর সংশ্লিষ্ট দপ্তর তথ্য যাচাই করবে। সব ঠিক থাকলে সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যেই ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি হয়ে যায়।
11
11
এই পোর্টাল থেকেই ঘরে বসে আপনি ডাউনলোড করতে পারবেন ডিজিটাল বার্থ সার্টিফিকেট। তবে আবেদন করার আগে কিছু বিষয় খেয়াল রাখতে হবে।