আজকাল ওয়েবডেস্ক: তোলার টাকা না পেয়ে প্রোমোটারকে পিটিয়ে খুনের অভিযোগ তিলজলায়। জানা গিয়েছে, তোলা না দেওয়ায় ওই প্রোমোটারকে প্রবল মারধর করা হয়। বুধবার হাসপাতালে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। সূত্রের খবর, গত পাঁচ বছর ধরে টাকা চেয়ে হুমকি দেওয়া হচ্ছে ওই প্রোমোটারকে।
টাকা না দেওয়ায় রবিবার তাঁর ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয় তাঁর ওপর। পরিবারের অভিযোগ প্রোমোটারকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন তাঁর এক আত্মীয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে বুধবার মৃত্যু হয় ওই ব্যক্তির।়