আজকাল ওয়েবডেস্ক: কথায় আছে মাছে ভাতে বাঙালি। বিজেপি যে মাছ বিরোধী নয়। ক্ষমতায় এসে শপথ নেওয়ার পরের দিনই তা প্রমাণ করে দিল। রবিবার কলকাতা পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের বলাই সিংহ লেনে বিজেপি কর্মীদের পক্ষ থেকে মাছ উৎসবের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রীর দিলীপ ঘোষ ও মানিকতলা বিধানসভার বিধায়ক তাপস রায়।
বিজেপি কর্মীদের সঙ্গে মাছ খেলেন মন্ত্রী দিলীপ ঘোষ। এলাকার সকল মানুষদের মাছ ভাত খাইয়ে এই উৎসব উদযাপন করা হয়। এদিন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, অন্ধ্রের মাছ নয় বাংলার মাছ বাঙালিকে খাওয়ানো হয়েছে। দিলীপ ঘোষ এদিন মধ্যাহ্নভোজ করেন ভাত, মাছের মাথা দিয়ে ডাল, ফিস ফিঙ্গার, রুই মাছ, ভেটকি মাছ, পাবদা মাছ।
উল্লেখ্য ২০২৬ এর বিধানসভা নির্বাচনে বাঙালির প্রিয় মাছকে নিয়ে শুরু হয়েছিল রাজনীতির দড়ি টানাটানি। তৃণমূল কংগ্রেস বলেছিল বিজেপি ক্ষমতায় এলে মাছ খেতে দেবে না। সেই নিয়ে প্রচারের সময় বিজেপি প্রার্থীরা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বদের কখনও মাছ নিয়ে প্রচার কখনও আবার মাছ নিয়ে বক্তৃতা, আবার মাছ খেতেও দেখা গিয়েছিল। এটা যে মিথ্যে সেটা প্রমাণ করতেই বারবার ময়দানে নেমেছিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব থেকে বঙ্গ বিজেপি নেতৃত্ব।
পশ্চিমবঙ্গে ২০৭ টি আসন নিয়ে বিজেপি সরকার ক্ষমতা আসার পর সল্টলেকের বিজেপি দপ্তরে মাছ খাইয়ে উদযাপন করল। শনিবার বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান হয় আর ঠিক অনুষ্ঠানের পরের দিনই রাজ্যের মন্ত্রী ও বিধায়কের উপস্থিতিতে অনুষ্ঠিত হল মাছ উৎসব।















