আজকাল ওয়েবডেস্ক: ভোটে পরাজিত। কিন্তু ফিরবেন। পথে নামবেন, ফিরবেন আইনেও। আগেই জানিয়েছিলেন সেকথা। বৃহস্পতিবার সকালে একেবারে বাস্তবায়িত করেও ফেললেন। এদিন সকালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জিকে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে উপস্থিত হতে দেখা যায়। 

 

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, মূলত ভোট পরবর্তী হিংসা মামলায় আদালতে হাজির তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। এর আগেই, দলীয় বৈঠকে মমতা  অভিষেক সাফ বার্তা দিয়েছিলেন, দলীয় কর্মীদের পাশে থাকবেন, হামলায় আক্রান্ত যাঁরা, তাঁদের আইনি সহায়তা দেবে দল। 

 

বৃহস্পতিবার বেলা দশটার কিছু পরেই, আদালতে আইনজীবীর পোশাকে হাজির হন খোদ মমতা। এর আগেও আদালত চত্বরে তাঁর উপস্থিতি নজর কেড়েছিল খোদ দিল্লিতে। যদিও সেবার আইনজীবীর পোশাকে উপস্থিত হননি, উপস্থিত হননি আইনজীবী হিসেবেও।