আজকাল ওয়েবডেস্ক : বৃহস্পতিবার অষ্টম দিনে পা দিল আন্তর্জাতিক কলকাতা বইমেলা। অন্যান্য দিনের মতই এদিনও আজকাল প্যাভিলিয়নে এসেছিলেন একাধিক পরিচিত মুখ। সাহিত্য অ্যাকাডেমির পূর্বাঞ্চল বিভাগের অধিকর্তা দেবেন্দ্রকুমার দেবেশ এদিন বিকেল নাগাদ আজকাল স্টলে আসেন। চারপাশ ঘুরে স্টলের সাজসজ্জার প্রশংসা করেন তিনি। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও এসেছিলেন এদিন। আজকাল স্টলে সাজানো রয়েছে রিয়েল মাদ্রিদ ক্লাবে তোলা মমতা ব্যানার্জি এবং সৌরভ গাঙ্গুলির একটি ছবি। সেটি দেখে কুণাল জানান, ছবিটি তাঁরই তোলা। এদিন এসেছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষও।
Book fair : অষ্টম দিনে জমজমাট 'আজকাল' স্টল
















