আজকাল ওয়েবডেস্ক: কলকাতা বিমানবন্দরের লিফট ছিঁড়ে চরম বিপত্তি। ঘটনায় তিনজন আহত হয়েছেন। জানা গিয়েছে, আচমকা বিমানবন্দরের ৩৪ নম্বর লিফট ছিঁড়ে পড়েছে। হুলুস্থুল কাণ্ড। 

স্থানীয় সূত্রে খবর, যাঁরা রক্ষণাবেক্ষণের কাজ করতেন, সেই তিনজনই আহত হয়েছেন। ঘটনার পর তৎক্ষণাৎ তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

জানা গিয়েছে, আহতরা হলেন অমিত দাস, শেখ মহিদুল রহমান ও প্রভাত শঙ্কর মেহেতা। 

বিমানবন্দরের ভিতরে যখন লিফটের কাজ চলছিল, সেই সময় আচমকা লিফটটি ছিঁড়ে পড়ে যায়। যাত্রীরা সেই সময় ঘটনাস্থলে উপস্থিত থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। এই মুহূর্তে বিমান বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে কী করে এই দুর্ঘটনা ঘটলো।