আজকাল ওয়েবডেস্ক : নবান্নের সামনে আগামীকাল থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ধর্ণার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সংগ্রামী যৌথ মঞ্চকে শর্ত সাপেক্ষে এই অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মহার্ঘ্যভাতার দাবিতে আন্দোলন চলছে সরকারি কর্মীদের যৌথ মঞ্চর । নবান্নের সামনে উনিশে ডিসেম্বর থেকে ধর্ণায় বসতে চেয়েছিলেন যৌথ সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন। তবে ৩০০ জন কর্মী এই ধর্ণায় অংশ নিতে পারবেন। সরকারের নিয়ম অনুযায়ী সবকিছু মেনে চলতে হবে। নবান্ন বাসস্ট্যান্ডে এই ধর্ণা করা যাবে।
High court : নবান্নর সামনে ধর্ণার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
