আজকাল ওয়েবডেস্ক : সমুদ্রের নিচে অনেক রহস্য লুকিয়ে থাকে। সেইসব অজানা রহস্য মানুষের সামনে যত আসে তত মানুষ আরও অবাক হয়ে যায়। সম্প্রতি প্রশান্ত মহাসাগর নিচে এমন এক অবাক করা রহস্য সকলকে চমকে দিয়েছে। মাটির ওপর যেমন আমরা রাস্তা তৈরি করি ঠিক তেমন একটি রাস্তা রয়েছে প্রশান্ত মহাসাগর নিচে। 

 

হাওয়াই দ্বীপের উত্তর দিকে গভীর সমুদ্রের নিচে হলুদ রঙের এই রাস্তা দেখে সবাই অবাক। কে এই রাস্তা তৈরি করল। কীভাবে এই রাস্তা হল তা নিয়ে শুরু হয়েছে গবেষণা। এই রাস্তা অনেকটা লম্বা। যেটা দেখে গবেষকরা মনে করছে এই রাস্তা অনেক পরিকল্পনা করে তৈরি করা হয়েছে। 

 

একজন গবেষক মনে করছেন এটা সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া শহর আটলান্টিসের রাস্তা। এতদিন যা শুধু মানুষ কল্পনা করত সেটাই কী তবে বাস্তব হতে চলেছে। যদি রাস্তা পাওয়া যায় তাহলে লুপ্ত হয়ে যাওয়া শহর খুঁজে পাওয়া যেতে পারে। কীভাবে সেই শহর সমুদ্রের নিচে চলে গেল সেটাও এবার পাওয়া যেতে পারে। 

 

আবার আরেক দল মনে করছেন সমুদ্রের নিচে অনেক সময় আগ্নেয়গিরি থেকে লাভা বের হয়ে আসে। সেই লাভা জমে গিয়ে এই রাস্তা তৈরি হয়েছে। এর মধ্যে অনেক ধাতু রয়েছে তাই এর রঙ হলুদ হয়েছে।