আজকাল ওয়েবডেস্ক : পৃথিবীর একটি নিয়ম রয়েছে। যে জিনিস আপনি ভয় করেন সেই জিনিসের প্রতি আপনার আগ্রহ বেশি থাকে। সম্প্রতি দেখা গিয়েছে বিষাক্ত মাকড়সার দিকে মানুষের আগ্রহ আগের তুলনায় অনেক বেশি বেড়েছে। তারা নিজের ঘরে একে বন্দি করে সাজিয়ে রাখছে। আবার কখনও তাকে মেরে ফেলে সাজিয়ে রাখছে। 

 

এই ঘটনার জেরে বাড়ছে বিষাক্ত মাকড়সা ধরে বিক্রি করার ব্যবসা। কিছু মানুষ এই সুযোগে নিজের ইচ্চামতো এই বিষাক্ত মাকড়সা জঙ্গল থেকে ধরে নিয়ে এসে সেগুলি চড়া দামে বিক্রি করছে। সেই দামেই মানুষ এদের কিনে নিয়ে গিয়ে নিজের ইচ্ছা অনুসারে ব্যবহার করছে। 

 

এই ঘটনার ফলে ভারসাম্য হারাচ্ছে পরিবেশের। বিষাক্ত মাকড়সা যেভাবে পরিবেশ থেকে অন্য বিষাক্ত পোকা খেয়ে নিয়ে তাকে পরিষ্কার রাখে সেটা আর হচ্ছে না। এরফলে অন্য পোকারা অতি দ্রুত নিজের বংশ বাড়িয়ে চলেছে। 

 

এক গবেষক জানিয়েছে বিগত বেশ কয়েক বছর ধরে এই বিষাক্ত মাকড়সাদের বাড়িতে নিয়ে গিয়ে মেরে ফেলার কাজ করা হচ্ছে। যদি এই হারে এদের মেরে ফেলা হয় তাহলে অতি দ্রুত এরা পরিবেশ থেকে হারিয়ে যাবে। সেটা না করে যদি এদের পরিবেশে বজায় রাখা হয় তাহলে মানবজাতির পক্ষে উপকার হবে। আসলে মানুষ যাকে নিয়ে ভয় পায় তাকে নিজের পায়ের নিচে রাখতে চায়। এখানে সেটাই ঘটছে।