আজকাল ওয়েবডেস্ক: সোনা মানেই সকলের সেরা। সোনাকে পছন্দ করেন না এমন ব্যক্তি মেলা ভার। ঘরে হোক বা বাইরে সোনার কদর সব জায়গায়। ২০২৪ সালে বিশ্বের প্রতিটি দেশই সোনার দিকে ছুটেছে। সেই তালিকায় ভারতের নম্বর কত স্থানে রয়েছে তা জানলে সকলে অবাক হয়ে যাবেন।


মার্কিন দেশে সোনার স্টক সবথেকে বেশি রয়েছে। সেখানে ৮১৩৩.৪৬ টন সোনা মজুত রয়েছে। এর মোট দাম ৬.০৯ বিলিয়ন। তাই সোনা মজুতের দিক থেকে তারা সবথেকে এগিয়ে রয়েছে।


আমেরিকার পর রয়েছে জার্মানি। তাদের কাছে রয়েছে ৩৩৫১.৫৩ টন সোনা। এর দাম ২.৫১ বিলিয়ন। প্রতিদিন তারা আরও সোনা মজুত করছে।


তৃতীয় স্থানে রয়েছে ইতালি। তাদের কাছে রয়েছে ২৪৫১.৮৪ টন সোনা মজুত রয়েছে। এর দাম রয়েছে ১.৮২ বিলিয়ন। তারাও রোজ সোনাকে মজুত করছে। 


চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। তাদের কাছে রয়েছে ২৪৩৬.৯৭ টন সোনা। এর দাম ১.৮৩ বিলিয়ন। সোনাকে তারা আরও কিনে নিজের ভান্ডার তৈরি করছে।


পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। তাদের কাছে রয়েছে ২৩৩৫.৮৫ টন সোনা। এর দাম ১.৮৩ বিলিয়ন। রাশিয়াও নিজের সোনার ভান্ডার তৈরি করছে।


ষষ্ঠ স্থানে রয়েছে চিন। তাদের কাছে রয়েছে ২২৬৪.৩২ টন সোনা। এর দাম ১.৬৯ বিলিয়ন। শক্তি বাড়াতে চিন আরও সোনা কেনার দিকে ঝুঁকেছে।


সপ্তম স্থানে রয়েছে জাপান। তাদের কাছে রয়েছে ৬৩ হাজার ৩৯৭.৯৭ টন সোনা। তাদের দেশে এর দাম ৬৩৩ মিলিয়ন। ব্যাঙ্ক অফ জাপানে রয়েছে এই সোনা।


অষ্টম স্থানে রয়েছে ভারতবর্ষ। ভারতে রয়েছে ৮৪০.৭৬ টন সোনা। এর বাজারমূল্য ৬৩০ মিলিয়ন। ভারতের অর্থনীতিতে এই সোনার দাম অনেক। 

 


প্রতিটি দেশের অর্থনীতি তার কাছে মজুত করা সোনার উপর নির্ভর করে থাকে। যে দেশ যত বেশি সোনা মজুত করতে পারবে তারা অনেকটা বেশি এগিয়ে থাকবে। সেদিক থেকে দেখতে হলে ভারতবর্ষ যে পরিমান সোনা মজুত করেছে তার থেকে তারা অনেক বেশি সোনা মজুত করার দিকে আগামীদিনে ঝুঁকবে।