আজকাল ওয়েবডেস্ক: আজ সেই ভয়ঙ্কর দিন৷ কারণ আজ শুক্রবার সেপ্টেম্বর মাসের ১৩ তারিখ৷ শুধু সেপ্টেম্বর মাস কেন১৩ তারিখ শুক্রবারকে আতঙ্কের দিন বলে মনে করা হয়৷ বেশ কিছু লোক ১৩ তারিখকে অশুভ বলে মনে করেন৷ এমনিতেই ১৩ সংখ্যা অশুভ। এটা জনপ্রচারিত। এর সঙ্গে যদি শুক্রবার যুক্ত হয় তাহলে নাকি দিনটির অশুভত্ব আরও বেড়ে যায়৷

 

এই তারিখটিকে ঘিরে জনসাধারণের এমনই বদ্ধমূল ধারণা। এই ধারণার পিছনে কারণ কি? কিছু ঐতিহাসিক ঘটনা এই ধারণার বীজকে সুপ্রোথিত করেছে। দ্য লাস্ট সাপার আমরা জানি যে প্রভু যীশুকে শুক্রবার ক্রুসবিদ্ধ করা হয়েছিল। শুধু তাই নয়, লাস্ট সাপারের মোট লোকদের সংখ্যা ছিল ১৩এবার বুঝুন। ধর্ম হল এমনই বিষয়, সেই ধর্মের অনুসারীর কাছে সেটা চূড়ান্ত অভিশপ্ত সংখ্যা হিসেবে পরিগণিত হয়। আর ঐ লাস্ট সাপারের সেই জুডাস ১৩ জনের অন্যতম প্রভূ যীশুর উপর অশনি সঙ্কেত হানেন আর তার পরবর্তী পরিণতি আমরা সবাই জানি।

 

বাইবেলের নিউ টেস্টামেন্টে জুডাস কে ১৩তম সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। এবারে আসি মিশরের কথা। ইজিপ্ট এমন একটি দেশ যারা পৃথিবীর মধ্যে সভ্যতম দেশ হিসেবে পরিগণিত। প্রাচীন মিশরের জনগণ ১৩ ধাপের এক চক্রে বিশ্বাস রাখতেন। ১২তম ধাপ পর্যন্ত জীবনের বহিঃপ্রকাশ। ত্রয়োদশে তার অন্ত। অন্তিম সংখ্যা। তাঁদের কাছে ১৩ সংখ্যাটি ভয়ের ছিল।

 

১৩ তারিখ শুক্রবারটিকে আতঙ্কের দিন হিসেবে দেখার একটি বৈজ্ঞানিক নামও রয়েছে। এটি হচ্ছে- পারাসকাভেডেকাট্রিয়াফোবিয়াগ্রিক শব্দ পারাসকেভিথেকে এ শব্দের উৎপত্তি। যার মানে হচ্ছে শুক্রবার। আর ডেকাট্রেইস শব্দের অর্থ তেরো।