আজকাল ওয়েবডেস্ক: রাজকীয় পেঙ্গুইন যার নাম ‘স্যার নিলস ওলাভ তৃতীয়, যিনি এখন মেজর জেনারেল হিসেবে অভিষিক্ত হয়েছেন, তিনি শুধু সাধারণ পেঙ্গুইন নন, বরং বিশ্বের সর্বোচ্চ পদমর্যাদায় থাকা পেঙ্গুইন। ২১ বছর বয়সী এই কিং পেঙ্গুইন বর্তমানে এডিনবার্গ চিড়িয়াখানায় বাস করছেন, এবং নরওয়েজিয়ান কিংস গার্ডের শুভেচ্ছা ম্যাস্কট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

স্যার নিলস ওলাভের পদোন্নতির গল্প একেবারে বিরলতম। ১৯৭২ সালে প্রথমে ল্যান্স কর্পোরাল হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। তার পর থেকে একে একে কর্পোরাল, সার্জেন্ট, রেজিমেন্টাল সার্জেন্ট মেজর, এবং ২০০৮ সালে রাজা হ্যারাল্ড পঞ্চম তাঁকে নাইটহুড দেন। অবশেষে ২০২৩ সালে তিনি মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন।

এডিনবার্গ চিড়িয়াখানার এনিম্যাল টিম লিডার অ্যালিসন ম্যাকলিন জানান, স্যার নিলস অত্যন্ত নাটুকে স্বভাবের এক পেঙ্গুইন এবং যখন নরওয়েজিয়ান গার্ডের সদস্যরা চিড়িয়াখানায় আসেন, তখন তিনি তাঁদের সাথে আনন্দের সঙ্গে ঘুরে বেড়ান। দর্শকদের এবং তাঁর পরিচর্যাকারীদের সাথে তাঁর বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে।

পেঙ্গুইন হওয়া সত্ত্বেও, স্যার নিলস অত্যন্ত গর্বিতভাবে তাঁর পদোন্নতি লাভ করেছেন এবং নরওয়েজিয়ান কিংস গার্ডের প্রতি তাঁর সেবা ও দায়িত্ব পালন করে গেছেন। 

স্যার নিলসের সম্মানে ৪ ফুট উঁচু একটি ব্রোঞ্জের মূর্তি এডিনবার্গ চিড়িয়াখানার বাইরে স্থাপন করা হয়েছে, এবং একটি অনুরূপ মূর্তি নরওয়ের হুসেবি লেয়ারে কিংস গার্ডের ঘাঁটিতে রয়েছে।

 বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে স্যার নিলস ওলাভ এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেলেন।