আজকাল ওয়েবডেস্ক: একটি ব্যাগ, যে ব্যাগ নাকি ফ্যাশনের কথা নয়, মনে করিয়ে দিচ্ছে বাসের মেঝের কথা। আর তা থেকেই অনেকে প্রশ্ন তুলছেন, পাবলিক ট্রান্সপোর্ট হাতে নিয়ে ঘোরা কোন ধরনের ফ্যাশন?

 

প্রাডা, বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্যাগ প্রস্তুতকারক সংস্থা। আচমকা ওই সংস্থার ব্যাগের ডিজাইন দেখেই নাকি হেসে কুটোপাটি অবস্থা! ঠিক কী হয়েছে? এবার প্রাডার সর্বশেষ একটি ডিজাইন, মেন টোট ব্যগটিকে ভারতীয় ট্রেন এবং বাসের মেঝের সঙ্গে তুলনা করা হয়। এমনিতেই এই ধরনের বিপুল জনপ্রিয় সংস্থাগুলি তাদের গ্রাহকদের জন্য মাঝ মাঝেই নতুন নতুন ডিজাইন তৈরি করে। বদল আনা হয় নকশায় নানা ধরনের। এবারেও তার অন্যথা হয়নি। তবে নতুন ডিজাইনে আচমকা সবাই ঝাঁপিয়ে পড়বেন বিরূপ আলোচনায়, তা ভাবতে পারেননি।

 

অনেকেই ওই নতুন নকশা দেখে বলছেন, এই ব্যাগ একেবারে ট্রেনের শৌচাগারের মতো দেখতে। অনেকেই বলছেন, পাবলিক ট্রান্সোপোর্ট বয়ে নিয়ে যাচ্ছেন হাতে, কে এই ধরনের ফ্যাশন তৈরি করেন?

 

তবে এই প্রথম নয়। তাবড় তাবড় সংস্থাকে তাদের নিয়া ডিজাইনের জন্য অনেকবারই সমালোচনার শিকার হতে হয়েছে।তালিকায় বাদ পড়েনি ফ্রেঞ্চ ব্যাগ প্রস্তুতকারক সংস্থা লুই ভিত্তোর স্যান্ডুইচ ব্যাগ।