আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর ইতালির প্রধানমন্ত্রী মেলোনি। জি-সেভেন শীর্ষ সম্মেলনে দু’ জনের সাক্ষাৎ, কথাবার্তা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, ইতালির প্রধানমন্ত্রী সহাস্যে সর্বসমক্ষে প্রশস্তি করছেন ভারতের প্রধানমন্ত্রীর। বলছেন, ‘ইউ আর দ্য বেস্ট’। শুধু তাই নয়, মেলোনি জানাচ্ছেন, তিনিও চেষ্টা করছেন মোদির মতোই হওয়ার।
Italia e India, legate da una grande amicizia ???????????????? pic.twitter.com/krc54mpq6G
— Giorgia Meloni (@GiorgiaMeloni)Tweet by @GiorgiaMeloni
ইতালির প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে দুই দেশের প্রধানমন্ত্রীর একটি ছবিও পোস্ট করেছেন। তাতে ক্যাপশন হিসেবে ইতালি-ভারতের বন্ধুত্বের কথা লিখেছেন। ভারতের প্রধানমন্ত্রী মোদি মেলোনির পোস্টটি শেয়ার করে তাঁর মন্তব্যের সমর্থন জানিয়েছেন। সঙ্গেই লিখেছেন, ‘ইতালির সঙ্গে ভারতের বন্ধুত্ব আরও দৃঢ় হবে, যা আমাদের জনগণকে ব্যাপকভাবে উপকৃত করবে’
Fully agree with you, PM Giorgia Meloni. India’s friendship with Italy will continue to get stronger, greatly benefitting our people!@GiorgiaMeloni https://t.co/LaYIIZn8Ry
— Narendra Modi (@narendramodi)Tweet by @narendramodi
জি-সেভেন শীর্ষ সম্মেলন চলাকালীন দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত মতবিনিময় হয়। এর আগে দুবাইতে COP28 শীর্ষ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী মোদি এবং মেলোনির দেখা হয়েছিল। তখনও দু’ জনের একটি সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।
