আজকাল ওয়েবডেস্ক : বাবা-মেয়ের ভালবাসার কাহিনী এখন সর্বত্র ভাইরাল। নিজের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ঝড়কে উপেক্ষা করে ৫০ কিলোমিটার হেঁটে পার হলেন বাবা। এযেন এক গল্পকথা। সঠিক সময়ে নিজের মেয়ের বিয়েতে উপস্থিত হওয়ার কথা ছিল বাবার। তবে পথে বাধা হয়েছিল প্রবল ঝড়।
তবে সেই ঝড়কে হেলায় হারিয়ে দিল বাবার অদম্য মনের জেদ এবং মেয়ের প্রতি অসীম স্নেহ। এই খবর ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে। পায়ে হেঁটে যেভাবে ঝড়কে হার মানিয়েছেন তাকে কুর্নিশ জানাচ্ছে গোটা বিশ্ব। বাবার এই সফরে শুধু ঝড় ছিল না, ছিল বৃষ্টি, জলকাদা পথের বাধা হয়ে দাড়িয়েছিল। তবে কোনও কিছুই মেয়ের কাছ থেকে বাবাকে দূরে করতে পারেনি।
এমনকি জানা গিয়েছে পথে একবার কাদার মধ্যে আটকে গিয়েছিলেন বাবা। তবে সেখান থেকে কয়েকজন তাকে উদ্ধার করে। এরপর ফেল একবার মেয়ের বিয়ের গন্তব্যের দিকে রওনা হয় সে। সকলেই এই বাবাকে কুর্নিশ জানিয়েছেন। এই ঘটনার জন্য অনেকে তাকে বছরের সেরা বাবার শিরোপাও দিয়েছেন। শুধু সাহস থাকলেই হয় না, মেয়ের প্রতি অসীম ভালবাসাই বাবাদের এমন কাজ করতে উৎসাহ দেয়।
