আজকাল ওয়েবডেস্ক: আজকাল ওয়েবডেস্ক: ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে বলে দাবি করল ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সংবাদ সংস্থা এএফপি-র প্রতিবেদন অনুসারে, সোমবার সকালে দুবাই, দোহা, মানামায় বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ফলে আতঙ্কিত বাসিন্দারা।  

ইরানের হামলার জেরে, তেল আবিবে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। ঘন ঘন বাজছে সাইরেন।

সোমবারই (২ মার্চ, ২০২৬) তেহরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি ঘোষণা করেছেন যে, "ইরান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা করবে না।"

ইরানি কর্মকর্তারা সপ্তাহান্তে ইরানের উপর মার্কিন-ইজরায়েলি হামলার পর ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করার চেষ্টা করেছেন। এক্স পোস্টে লারিজানি এই খবর অস্বীকার করেছেন।


(বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)

শনিবার ইরানের বিরুদ্ধে মার্কিন-ইজরায়েল অভিযান শুরু হওয়ার পর থেকে কাতার, বাহারিনের রাজধানী এবং সংযুক্ত আরব আমিরশাহীর সবচেয়ে জনবহুল শহরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। তাদের দেশে মার্কিন-ইজরায়েলি বিমান হামলা, এবং খামেনেইকে হত্যার পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান- আমেরিকার উপসাগরীয় 'মিত্র'দের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সংঘাতের তৃতীয় দিনে, তেল আবিব এবং জেরুজালেমের উপর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এএফপি-র এক চিত্রগ্রাহক ইরাকের এরবিল বিমানবন্দরের কাছে কমপক্ষে দু'টি ড্রোনকে ধ্বংস করতে দেখেছেন। এরবিলে বারবার ড্রোন প্রতিহত করা হয়েছে। এরবিলের কাছেই রয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট সেনা। এখানেই রয়েছে প্রধান মার্কিন কনস্যুলেট কমপ্লেক্সও।

ইরানের তেল-গ্যাস সমৃদ্ধ উপসাগরীয় প্রতিবেশী দেশগুলিতে মার্কিন সামরিক ঘাঁটির একটি দল রয়েছে।

ইরানের নেতারা বলেছেন যে, তাদের শীর্ষ নেতৃত্বকে হত্যার জন্য যে হামলা শুরু হয়েছে তার পর থেকে ২০ জনেরও বেশি নিহত হয়েছে। ইরান প্রতিশোধ হিসেবে ইজরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি এবং সৌদি আরবের রাজধানী এবং দুবাইতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। 

রবিবারের, ইরান তিন সদস্যের নেতৃত্ব পরিষদে যোগদানের জন্য ৬৬ বছর বয়সী ধর্মীয় নেতা আলিরেজা আরাফিকে বেছে নিয়েছে। সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত নেতৃত্ব পরিষদই দেশ পরিচালনা করবে।