আজকাল ওয়েবডেস্ক: বিদেশের মাটিতে ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস-এর তাক লাগানো অনুষ্ঠান। হাজার হাজার মানুষের ভিড়, খুদে শিল্পীদের পরিবেশনা মন হজয় করেছে বিদেশ বিভুঁইয়ে। ৮৭০জন শিল্পী, পরিবেশনায় ফুটিয়ে তুলেছে ভারতীয় ঐতিহ্য। মুগ্ধ করেছে দর্শকদের। 

 

ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস (FIA-NY-NJ-CT-NE) তাদের প্রধান সাংস্কৃতিক অনুষ্ঠান, ড্যান্স পে চান্স (DPC)এর ৪২তম সংস্করণের আয়োজন করেছিল চলতি বছরের গোড়াতেই। ৭ ফেব্রুয়ারী, শনিবার, নিউ জার্সির ট্রেন্টনের ওয়ার মেমোরিয়ালে প্যাট্রিয়টস থিয়েটারে । ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস এবং বন্দে মাতরমের ১৫০তম বার্ষিকী উদযাপনে আয়োজিত এই অনুষ্ঠানটি মার্কিন যুক্তরাষ্ট্রে বৃহত্তম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ ভারতীয় আমেরিকান নৃত্য প্রতিযোগিতাগুলির মধ্যে একটি বলেই বিবেচিত হয়। চলতি বছরেও  DPC-এর ঝুলিতে এই সম্মান।

অনুষ্ঠানে হাজির ছিলেন হাজার হাজার মানুষ। ২২০০-এর বেশি অতিথিবৃন্দের তালিকায় ছিলেন বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ভারতীয় ধ্রুপদী, লোক, বলিউড এবং সমসাময়িক নৃত্যধারায় বিশেষ জায়গা করে নেওয়া বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানের সূচনা হয় ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। এরপর FIA-এর লক্ষ্য এবং সাফল্য তুলে ধরা হয় উপস্থিত সকলের সামনে।  DPC-এর চেয়ারপারসন প্রীতি রায়-প্যাটেল ডান্স পে চান্সের চার দশকের ঐতিহ্যের উপর আলোকপাত করেন। তুলে ধরেন দীর্ঘকালের যাত্রার ইতিহাস।  যখন FIA-এর সভাপতি শ্রীকান্ত আক্কাপল্লি বছরের গুরুত্বপূর্ণ কর্মসূচি  তুলে ধরেন এবং স্বেচ্ছাসেবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। FIA-এর চেয়ারম্যান  অঙ্কুর বৈদ্য ভারতীয় প্রবাসীদের জন্য ঐক্যবদ্ধ শক্তি হিসেবে FIA-এর ভূমিকার কথা মনে করান। 

 

FIANYNJCTNE/status/2020485487182672168
চলতি বছরে ১৮টি  নৃত্য একাডেমির প্রায় ৮৭০ জন শিল্পী অংশ নিয়েছিলেন এই অনুষ্ঠানে, যারা মাইনর, জুনিয়র, সিনিয়র এবং অ্যাডাল্ট বিভাগে ৩১টি মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন উপস্থিত দর্শকদের সামনে। প্রতিযোগিতার বিচারক ছিলেন অভিনেত্রী পদ্মিনী কোলহাপুরী,  নৃত্য পরিচালক সুপ্রিয়া দোশি এবং ধ্রুপদী নৃত্যশিল্পী অন্তিমা চক্রবর্তী। 

কেবল ভারতীয় ঐতিহ্যকে তুলে ধরাই নয়, ভারতীয়-আমেরিকান সাংস্কৃতিক লেনদেন, শিল্পের যোগযোগ গড়ে তোলাই যেন লক্ষ্য এফআইএ-র। ইতিমধ্যেই, ২০২৭-এর অনুষ্ঠানের জন্য শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। এই প্রসঙ্গে উল্লেখ্য, ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস হল উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় আমেরিকানদের প্রতিনিধিত্বকারী প্রাচীনতম এবং বৃহত্তম অলাভজনক  সংস্থাগুলির মধ্যে একটি। সাংস্কৃতিক, নাগরিক এবং সম্প্রদায়গত উদ্যোগের মাধ্যমে, FIA ঐতিহ্য সংরক্ষণ, ঐক্য প্রচার এবং ভারতীয় প্রবাসীদের অবদান উদযাপন করে থাকে গত কয়েক দশক ধরে।