আজকাল ওয়েবডেস্ক : তবে কী নতুন করে প্রেমে পড়েছেন ইলন মাস্ক। এই প্রশ্ন এখন সর্বত্র ছেয়ে গিয়েছে ঝড়ের বেগে। একটি ছবিতে দেখা গিয়েছে ইলন মাস্কের সঙ্গে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে। তাদের সেই ছবি এবং ভিডিও বর্তমানে ভাইরাল হয়েছে সর্বত্র। এরপরই সামাজিক মাধ্যমে সকলের একটাই প্রশ্ন তবে কী এরা দুজনে ডেটিং করছেন।

 

নিউইয়র্কের একটি অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। মাস্কও সেখানে মেলোনিতে একজন সৎ, উদ্দমী মহিলা হিসাবে চিহ্নিত করেছেন। এমনকি সকলের সামনে মেলোনির সৌন্দর্য নিয়েও প্রশংসা করতে ভোলেননি মাস্ক। ইটালির প্রধানমন্ত্রী হিসাবে মেলোনি যেভাবে কাজ করেছেন তারও ভূয়শী প্রশংসা শোনা গিয়েছে মাস্কের গলায়। মাস্কের এই প্রশংসার জবাব দিয়েছেন মেলোনিও। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, এই প্রশংসার জন্য ইলন মাস্ককে ধন্যবাদ জানাই। তিনি একজন অসাধারণ ব্যক্তিত্ব। তবে ডেটিং নিয়ে দুজনেই জানিয়ে দিয়েছেন এমন কোনও ঘটনা হয়নি।

 

তবে মুখে তারা যতই না করুক না কেন নেটিজেনরা কিন্তু দুজনের চোখের ভাষা বুঝেছেন। তারা কিন্তু এই দুজনের মনের টান নিয়ে জল্পনা শুরু করে দিয়েছেন। আসলে দুজনের ব্যক্তিত্ব এতটাই গভীর যে হাজার বলেও তাকে কমানো যাবে না। দুজনেই যেন একে অপরের চোখে হারিয়ে গিয়েছেন। অন্তত ভাইরাল ছবিতে সেটাই স্পষ্ট।