আজকাল ওয়েবডেস্ক: নেটপাড়া আধাআধি বিভক্ত। এক পক্ষ বলছে, এই সিদ্ধান্ত সঠিক, এক পক্ষের অবস্থান একেবারে বিপরীতে।

 অভিযোগ, ভারতে, এক্স অর্থাৎ এলন মাস্কের সংস্থা অ্যাডাল্ট কন্টেন্ট, পর্নোগ্রাফি নিষিদ্ধ করেছে। আর সেই সিদ্ধান্ত নিয়েই আলোচনা তুমুল। ব্যবহারকারীদের দাবি, এক্স প্ল্যাটফর্ম প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট ব্লক করেছে। কিছু ব্যবহারকারী এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন, আবার অন্যরা অ্যাক্সেস সীমিত করার জন্য হতাশা প্রকাশ করেছেন। অনেকের আবার মতামত, এই পদক্ষেপ ভারতীয় নিয়মকানুন দ্বারা পরিচালিত, কারণ বিশ্বব্যাপী স্পষ্ট কন্টেন্টের উপর নজরদারি তীব্র হচ্ছে।

একাধিক ব্যবহারকারীর পোস্ট সামনে এসেছে গত কয়েক ঘণ্টায়। কেউ প্রশ্ন তুলেছেন সত্যিই এই ঘটনা ঘটেছে কিনা। কেউ কেউ রীতিমতো হতাশ। একজিন অরশ্ন তুলেছেন সোজাসুজি এলন মাস্কের কাছেই। প্রশ্ন, তিনি কীভাবে এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন? 

লেটস এক্স ওটিটি গ্লোবাল নামের একটি পেজ থেকে বেশকিছু স্ক্রিনশট দেওয়া হয়েছে। তাতে দকেহা গিয়েছে, লেখা রয়েছে, 'ডিউ টু লোকাল রেগুলেশন দিস কন্টেন্ট ইস রেস্ট্রিক্টেড অন এক্স।' অর্থাৎ স্থানীয় বা আঞ্চলিক এলাকার জন্য গৃহীত সিদ্ধান্তের জন্য ওই বিশেষ কন্টেন্ট এক্স হ্যান্ডেলে আর দেখা যাচ্ছে না। 

এর আগে, ২০২৪ সালে, মাস্কের এক্স ঘোষণা করেছিল, অ্যাডাল্ট কন্টেন্টে আর নিষেঢাজ্ঞা থাকবে না ওই প্ল্যাটফর্মে। মূলত মাস্ক পূর্বতন টুইটার কিনে, এক্স নামকরণ করেন, তারপরেই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একাধিক নিয়মে পরিবর্তন আসে। নিয়ম আসে অ্যাডাল্ট কন্টেন্ট-এর বিষয়েও। যদিও তাতেও বেহস্কিছু নিয়মাবলী ছিল। তবে এবার নতুন অভিযোগ এল এক্স নিয়ে। 

 

&t=20s