আজকাল ওয়েবডেস্ক: মেটার শীর্ষ স্তরের আধিকারিকদের সঙ্গে আগামী ৫ এবং ৬ আগস্ট বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় সরকার।
সম্প্রতি ইনস্টাগ্রামে শিশুদের যৌন হেনস্থা সংক্রান্ত একাধিক বিজ্ঞাপনের রমরমা। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক রিল আচমকা ব্লক করে দেওয়ার মতো একাধিক অভিযোগে তোপের মুখে মেটা।
কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সচিব এস. কৃষ্ণান দাবি জানান, সিএসএএম (শিশুদের যৌন হেনস্থা সংক্রান্ত বেআইনি কন্টেন্ট) দমন এবং বিশিষ্ট ব্যক্তিদের ভেরিফায়েড প্রোফাইলের সুরক্ষায় সংস্থাটি কেন ব্যর্থ, তা স্পষ্ট করতে হবে মেটাকে।
অন্যদিকে, সংসদীয় কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবের হুঁশিয়ারি, প্রধানমন্ত্রীর ভিডিও গায়েব করা নিয়ে সিইও মার্ক জুকেরবার্গ নিজে ক্ষমা না চাইলে তথ্যপ্রযুক্তি আইনের বিশেষ আইনি সুরক্ষা হারাবে মেটা।
বিতর্ক জোরালো হতেই অ্যালগরিদমের ত্রুটি মেনে ক্ষমা চেয়েছে মেটা কর্তৃপক্ষ, তবে সরকারিভাবে এখনও কোনও বিবৃতি মেলেনি।
















