আজকাল ওয়েবডেস্ক: ব্যাগের মধ্যে রয়েছে ভারী কিছু একটা। মুখ খুলতেই চক্ষু চড়কগাছ।  মাত্র সাত মাস বয়সের একটি শিশুকে পাওয়া গেল নোংরা ব্যাগের মধ্যে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। 

 

 

সোমবার বিকেলের ঘটনা। আস্থাবিনায়ক সোসাইটির চারকপ এলাকাতে এই ব্যাগটি পাওয়া যায়। এক পথচারীর বিষয়টি প্রথম চোখে পড়ে। তিনি আশপাশের এলাকাবাসীকে ডাকেন। এরপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ওই ব্যাগ থেকে সদ্যোজাত বাচ্চাটিকে উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর অনুমান, শিশুটিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

 

 

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই এলাকার অন্ত্বঃসত্ত্বা মহিলাদের তালিকা করা হচ্ছে। ওই বাচ্চার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পেলে পরিষ্কার হবে পুরো বিষয়টা এমনটাই জানানো হয়েছে পুলিশের তরফে।