আজকাল ওয়েবডেস্ক: ভালবাসার দিনেই হয়েছিল বিয়ে। তারপর থেকেই একেবারে হইচই কান্ড। কেমন হল এই বিয়ে তা নিয়ে তৈরি হয়েছে বিরাট আলোচনা। ঘটনাটি পাঞ্জাবের একটি বিয়েবাড়ির।
তাহলে গল্পটা খোলাখুলি করেই বলা যাক। বিয়ের ভিডিওটি দেখা যাচ্ছে নববধুর ওপর চলছে টাকা বৃষ্টি। তাকে টাকার বৃষ্টি দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। সেই টাকার পরিমান খুব কম নয়। হিসেব করে দেখা গিয়েছে তার পরিমান প্রায় সাড়ে আট কোটি টাকা।
অতিথি থেকে শুরু করে বিয়ের আসরে টাকা উড়িয়েছেন সকলেই। ফলে এবার এই ভিডিও নিয়ো শোরগোল পড়েছে নেটদুনিয়াতে। অনেকে এই বিয়েকে ক্যাশ পার্টি বলেও মজা করেছেন। তবে এই দাবিকে একেবারে অস্বীকার করেছে বিয়েবাড়ির আয়োজকরা।
বরের এক আত্মীয় জানিয়েছে পাত্রের নাকি অস্ট্রেলিয়াতে ট্রাকের ব্যবসা রয়েছে। বিয়ের দিন স্থির করা হয়েছিল ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ ভালবাসার দিনেই। যে পরিমান টাকা ওড়ানো হয়েছিল তার পরিমান মাত্র ২ লাখ টাকা। এর থেকে বেশি নয়। তবে সামাজিক মাধ্যমে যে দাবি করা হয়েছে তা একেবারেই ভুল।
&t=1s
এই বিয়ের ইভেন্ট ম্যানেজার এবং ডিজেও দাবি করেছে টাকার পরিমান এমনটা ছিল না। তাদের আবার দাবি এই টাকার পরিমান প্রায় ৪ লাখ টাকা। সেখানেও নাকি ডলার ছিল।
তবে দাবি যাই হোক না কেন এই বিয়েকে নিয়ে রীতিমতো মজেছে গোটা নেটমহল। যে হারে টাকা উড়তে দেখা গিয়েছে সেখানে ভিডিওর জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে।
